সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়া প্রবল বর্ষনে চিংড়ি ঘের প্লাবিত t কোটি টাকার ক্ষয়ক্ষতি


সরওয়ার আলম শাহীন, উখিয়া,
গত সোম ও মঙ্গলবার ২ দিনের প্রবল বর্ষন, পাহাড়ী ঢল ও  নাফ নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উখিয়ার ১৫টি চিংড়ি প্রজেক্ট প্ল্লাবিত হয়ে কোটি টাকার মাছ ভেসে গেছে। প্রায় ৫০ একর আমন বীজতলা নষ্ট হয়ে গেছে।  বর্ষনের পাশাপাশি প্রচন্ড ঝড়ো হাওয়ায় কাচাঁ ঘর বাড়ী সহ গাছ পালা ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জন-জীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
সরজমিন ক্ষতিগস্ত' পালংখালী ইউনিয়নের চিংড়ি
উৎপাদনক্ষম এলাকা পরিদর্শন করে দেখা গেছে, প্রায়  ১হাজার একরের ১৫/১৬ টি চিংড়ি প্রজেক্ট প্লাবিত হয়ে পড়েছে। খামার মালিক আলতাজ আহামদ (৪৫) বলেন, কামাল উদ্দিন (৩৫) মোম্তাফিজুর রহমান (৩২) জামাল উদ্দিন (৩৭) বলেন, চিংড়ি প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর বেড়িবাধ ভেঙ্গে জোয়ারের পানিতে ভেসে গেছে কোটি টাকার চিংড়ি সহ নানা প্রজাতির মাছ। তারা বলেন, এসব চিংড়ি প্রজেক্টের সাথে জড়িত রয়েছে এলাকার সহস্রাধিক পরিবার। বিভিন্ন ব্যাংক, বীমা, এনজিও সহ স্থানীয় ভাবে লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে চিংড়ি উৎপাদন খাতে ব্যয় করা হয়েছে। বর্তমানে উৎপাদিত চিংড়ি বাজারজাত করার লক্ষ্যমাত্রায় উন্নীত হলেও প্রাকৃতিক দুযোর্গের কারনে তা আর হয়ে উঠেনি ফলে গত ২দিনের বর্ষনে চিংড়ি প্রজেক্টের সাথে জড়িত কৃষকেরা সর্বশান্ত হয়ে গেছে। স্খানীয় মেম্বার শেখ হাবিবুর রহমান বলেন, প্রবল বর্ষনের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে প্রায় ৫০ একর আমন বীজতলা নষ্ট হয়ে গেছে, নতুন করে বীজতলা না করা পর্যন- আমন চাষাবাদ শুরু যাবেনা বলে তিনি মতামত ব্যক্ত করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মুহাম্মদ আসাদুজ্জামান বীজতলা ক্ষয়ক্ষতি হওয়ার কথা স্বীকার করেছেন। অবিরাম বর্ষন, সেই সাথে প্রচন্ড ঝড়ো হাওয়া তেলখোলা, মুছার খোলা,মাদার বুনিয়া, চেংখোলা, মধুরছড়া এলাকায় অর্ধশত কাচাঁ ঘরবাড়ী বিধ্বস' হয়েছে। এছাড়া সড়ক পথের গাছ-গাছালি ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই: