সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় কাঠ চোরের হামলা t কর্মকর্তা সহ আহত-৫


সরওয়ার আলম শাহীন, উখিয়া,
উখিয়া উপজেলার  থাইংখালী বন বিটের জামতলী বাঘঘোনা এলাকায় চোরাইকাঠ উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ কাঠ চোরের সন্ত্রাসী হামলায় বিট কর্মকর্তা সহ  ৫ জন আহত হয়েছে। ঘটনস্থ'ল থেকে প্রায় ৪০ টি সেগুন কাঠের বল্লী উদ্ধার করেছে বন কর্মীরা। এব্যাপারে বিট কর্মকর্তা বাদী হয়ে ৬জনকে আসামী উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
জানা গেছে, থাইংখালী এলাকার প্রভাবশালী
চিহ্নিত বনদস্যুরা ১৯৯৯ সনের সেগুন বাগানের গাছ কেটে পাচার করে আসছিল দীর্ঘদিন থেকে। উক্ত বনদস্যু পাহাড় কেটে বিশাল আকার পুকুর খনন করে সেখানে চোরাইকৃত গাছ-গাছালি মজুদ করে। এছাড়াও সংঘবদ্ধ ভূমিদস্যুরা বনভুমির শ্রেণী পরিবর্তন করে চাষাবাদ উপযোগী জমি তৈরী পুর্বক চড়া দামে হস্তান্তর করে আসছিল। গতকাল ১১জুলাই সকাল ১০ টায় বন কর্মীরা ঘটনাস্থলে পৌছলে বাদশা মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের কাঠ চোর চক্র বনকর্মীদের উপর হামলা চালিয়ে মারধর করে। ফলে বিট কর্মকর্তা শাহ জাহান, বন প্রহরী মখলেছুর রহমান, বাগান মালিক মুহাম্মদ শফি সহ ৫ জন আহত হয়। পরে গ্রাম বাসির সহযোগিতায় পানির নিচে লুকিয়ে রাখা ৪০টি সেগুন গাছের বল্লী উদ্ধার করে বনকর্মীরা।

কোন মন্তব্য নেই: