সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় জনসংখ্যা দিবস/১১ পালিত

শরিফ আজাদ, উখিয়া
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় উখিয়ায়ও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষে উখিয়া ষ্টেশনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ববধানে এক র্যালী ষ্টেশন প্রদক্ষিণ করে। র্যালীর নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট একে এম আলহাজ্ব শাহ জালাল চৌধূরী। অন্যান্যদের মধ্যে
উপস্থীত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসের তাৎপর্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে হেলপ এনজিওর উদ্যোগে জনসংখ্যা দিবস উপলক্ষে পাইন্যাশিয়া কে. এস.এস অফিস মিলনায়তনে হেলপের নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থীত ছিলেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসাইন, কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম প্রমূখ। বক্তব্য রাখেন, শারমিন জেসি, সেলিনা আক্তার, শরিফ মোহাম্মদ শাহজাদা, জাফর আলম প্রমূখ।

কোন মন্তব্য নেই: