সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার বদলি হওয়া আলোচিত ইউএনওর ১৩ জুলাই দায়িত্ব হস্তান্তর

শরিফ আজাদ, উখিয়া                                                            
উখিয়ার বহুল আলোচিত ও সমালোচিত বির্তকিত উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আসিফ বিন ইকরাম ষ্ট্যান্ডরিলিজ হওয়ার পরও এখনো বর্তমান কমর্স্থলে থাকার জন্য তার থেকে সুবিধাভোগী ক্ষমতাসীন বিভিন্ন নেতার মাধ্যমে বহাল তদবির অব্যাহত রেখেছেন বলে নির্ভর যোগ্য সুত্রে জানা গেছে। গত ২ জুলাই উখিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন উক্ত কর্মকর্তার দায়িত্ব অবহেলার ব্যাপক
অভিযোগ উঠেছে। তাছাড়া অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্ব পেয়ে প্রতি নামজারি সৃজিত খতিয়ানের নামে গ্রাহকদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছেন এলাকাবাসী। জেলা প্রশাসকের রির্পোটের পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ সিন্ধান্তক্রমে উখিয়ার ইউএনও আসিফ বিন ইকরামরকে শাস্তিমূলক ষ্ট্যান্ডরিলিজ বদলির এক আদেশে সিলেট বিভাগীয় কমিশনার কাযার্লয়ে ন্যাস্ত করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ সাংবাদিকদের এ বদলির সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনের দিন তিনি নিজেই এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উখিয়ায় এসে ইউএনওকে তার কর্মস্থলে পায়নি এমনকি তাঁর ব্যবহৃত মোবাইলও বন্ধ পায়। এরই পরিপ্রেক্ষিতে উক্ত কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। আগামী ১৩ জুলাই নতুন ইউএনও না আসা পর্যন্ত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ জানিয়েছেন। উক্ত কর্মকর্তার বদলির আদেশ ঠেকানোর জন্য এক শ্রেণীর সুবিধাভোগী চক্র তাদের আঁখের গোছানোর জন্য দলীয় পেট ব্যবহার করে বিভিন্ন জায়গায় দেনদরবার চালিয়েছে যাচ্ছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।

কোন মন্তব্য নেই: