সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

লামায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


মোঃ নুরুল করিম আরমান, লামা
৭শ' কোটি মানুষের বিশ্বে পরিকল্পিত পরিবার, দেশ গড়ার অঙ্গীকার' এই সুরকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় বান্দরবানের লামায়ও বিশ্ব জনসংখ্যা দিবস ১১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং বাপসা রিপ্রোডাক্টিভ হেলথ ক্লিনিক এর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এক
র্যালী বের করা হয়। র্যালীটি লামা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমের সভাপতিত্বে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল প্রধান অতিথি, নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান শেখ মাহাবুবুর রহমান ও উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থীত ছিলেন। 

কোন মন্তব্য নেই: