সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

চকরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে হরতাল পালন

Coxsbazarnewsআবদুল মজিদ,চকরিয়া:
বিএনপি ঘোষিত ৪৮ঘন্টার হরতালের প্রথম দিনে চকরিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে সর্বাত্বকভাবে হরতাল পালিত হয়েছে। নেতাকর্মীরা সকাল ও বিকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বিপ্লবী ছাত্রনেতা
শহিদুল ইসলাম ফোরকান ও চকরিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আবছার রিয়াদ। উপস্থিত ছিলেন, ছাত্রনেতা মো: হাসান, রায়হানুল হক রিপন, জাহেদুল ইসলাম টিপন, ওসমান ফারুক, মো: এমরান, বায়তুল্লাহ, বাবু, কুতুব, কফিল, মিজান, মিনার, রুবেল, হাম্মাদ, হেলাল, উদয়ন, নজরুল, মানবিক ২য় বর্ষের ছাত্রনেতা রুমান, মোর্শেদ, রকি, ইমু, পারভেজ, রাসেল, কামরুল, কমরুদ্দিন, বাণিজ্য ২য় বর্ষের ছাত্রনেতা রুবেল, মুরাদ, রবিউল, ১মবর্ষের ছাত্রনেতা আসিফ, ওয়াহিদ, মিরাজ, মুরাদ, সাকিব, শ্বেতন, মিজান, কাইছার, ইমু, রিপন, ইমন, সোহাগ প্রমূখ। সভায় বক্তারা বলেন,  ছাত্রদলের কেন্দ্রীয়  সভাপতি সোলতান সালাহ উদ্দিন টুকুর অবিলম্বে মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীণ মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে বিএনপি ও ছাত্রদল ঘোষিত দাবী দাওয়া পূরণ না হলে ছাত্রদলের নেতৃত্বে সারাদেশ ব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং এ আন্দোলনের মাধ্যমে দু:শাসনের আওয়ামী সরকারের পতন ঘটাবেন।

কোন মন্তব্য নেই: