সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

চকরিয়ায় ডাকাত সর্দার জমির গ্রেফতার:এলাকায় মিষ্টি বিতরণ

আবদুল মজিদ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোন ও মহাসড়ক ডাকাতির ত্রাস ডাকাত সর্দার জমিরকে থানা পুলিশ গ্রেফতার করেছে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে থানার ওসি (তদন্ত) ও উপপরিদর্শকদের  সাথে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকাল আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে উপজেলার ডুলাহাজারা বাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার জমির উদ্দিন প্রকাশ জমিজ্যা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫টি ডাকাতিসহ ৬টি মামলা এবং একাধিক অভিযোগ ও জি.ডি রয়েছে। ডাকাত জমির উপজেলার কোরালখালী পূর্বপাড়া এলাকার মোখলেছুর রহমানের পুত্র বলে জানাগেছে। শীর্ষ এ ডাকাতকে গ্রেফতারের খবরে উপজেলার চৌয়ারফাঁড়ি, কোরাখালী, রামপুর, ডুলাহাজারাসহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই: