সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আয়ুবুল ইসলাম দৈনিক আজকের দেশবিদেশ এর নতুন সম্পাদক



সিবিএন : জেলার স্বনামধন্য দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকায় মোঃ আয়ুবুল ইসলামকে সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ১২ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুল আলম নিজামী স্বাক্ষরিত নিয়োগ প্রদানের অনুমতি পত্রে জানানো হয় দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার মাহফুজুল মান্নান কর্তৃক ৫ মে’র আবেদনের প্রেক্ষিতে মোঃ আয়ুবুল ইসলামকে সম্পাদক পদে নিয়োগের অনুমতি প্রদান করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আয়ুবুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা, পাঠক বিজ্ঞাপনদাতা, কর্মরত কর্মকর্তা, সাংবাদিক, কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।  

কোন মন্তব্য নেই: