সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মহেশখালীতে অস্ত্রসহ ৫ ডাকাত আটক।গুলিবিদ্ধ ১। মালামাল উদ্ধার।



আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে একদল ডাকাত সড়ক ডাকাতি করে ডাকাতির মালামাল নিয়ে আস্তানায় ফেরার পথিমধ্যে অন্য আরেকদল ডাকাত তাদের কাছ থেকে ওই ডাকাতির মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে দু’পক্ষের সংঘর্ষের সময় স্থানীয় জনতা অস্ত্রসহ ৫ ডাকাত আটক করে থানায় খবর দিলে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে উক্ত ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি লম্বা কিরিচ ও ডাকাতি করা চারটি মোবাইল সেট উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাত্রে উপজেলার শাপলাপুর-জনতাবাজার সড়কের ছোট মহেশখালীর পাহ্ড়াী এলাকায়। 
 ঘটনার বিবরন ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার গভীর রাত্রে উপজেলার শাপলাপুর-জনতাবাজার সড়কের ছোট মহেশখালীর পাহ্ড়াী এলাকা বড় ছরার জামাই ধরনীর সিড়ি নামক স্থানে রাস্তায় ব্যারিকেট দিয়ে একটি যাত্রীবাহী বেবীটেক্সীর গতিরোধ করে যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা ও মোবাইল সেট ডাকাতি করে নিয়ে গভীর জঙ্গলে তাদের আস্তানায় যাওয়ার পথিমধ্যে ওই এলাকার আরেকটি ড়াকাতদল তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং ডাকাতির মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও গুলি বিনিময় হয় এবং এক পর্যায়ে প্রথম পক্ষের একজন ডাকাত গুলিবিদ্ধ হয়। গভীর রাত্রে প্রচন্ড গুলাগুলির শব্দ শুনে এলাকাবাসী সংঘবদ্ধভাবে এগিয়ে আসলে একদল ডাকাত ফাকা গুলি বর্ষণ করে পালিয়ে গেলেও অপর ডাকাত দল তাদের একসদস্য গুলিবিদ্ধ হওয়ায় পালাতে পারেনি । ফলে এলাকাবাসী তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে মহেশখালী থানায় খবর দিলে তাৎক্ষনিক থানার  অফিসার্স ইনর্চাজ (তদন্ত) তৈহিদ কবির ও এস,আই ইকবাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মো: দেলোয়ার(২৫) পিতা: মৃত কাশেম,মো: জুনায়েদ(১৮)পিতা: মো:মোস্তাক,মো: রফিক(২৪) পিতা মো:নাছির হোসেন সাং মুহুরীর ডেইল,শাকের উল্ল্যা(২২)পিতা:মো: ইছহাক সাং জাগিরা ঘোনা ও ইসমাইল(২৬)পিতা:কবির আহমদ সাং মধুয়ার ডেইলকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি লম্বা কিরিচ ও ডাকাতি করা চারটি মোবাইল সেটসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের মধ্যে ইসমাইল(২৬)পিতা:কবির আহমদ গুলি বিদ্ধ হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সে পুলিশ পাহারায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সুত্রে প্রকাশ। এ ব্যাপারে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।   
ছবির ক্যাপশন:-মহেশখালীতে গ্রেফতারকৃত ৫ ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল।

কোন মন্তব্য নেই: