ইউএনটি
উখিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করে শ্লীতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এক ব্যক্তিকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।থানা সুত্রে জানা যায়, টাইপালং হামেদিয়া দারুছুন্নাহ মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী পূর্বডিগলিয়া পালং গ্রামের আব্দুল জলিলের কন্যা রিনা আকতার (১৫)মাদ্রাসায় যাওয়ার পথে তার উড়না ধরে টানাটানি করে উত্তর পুকুরিয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫)। এসময় পথচারীরা এসে তাকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। গত ৪জুন বিকাল ৫টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম সার্বিক বিবেচনায় ফৌজদারী কার্যবিধি ও মোবাইল কোর্ট আইনে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সাইফুল ইসলামকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন