সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার ৭ দিনের বর্ষনে ব্যাপক ক্ষয়ক্ষতি

সরওয়ার আলম শাহীন, উখিয়া,
টানা ৭ দিনের অবিরাম বর্ষন, পাহাড়ী ঢল ও নাফ নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উখিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক কাচাঁ ঘর বাড়ী বিধ্বস্থ' হয়েছে। পানির শ্রোতে ভেসে গেছে দেড় শতাধিক চিংড়ি ঘেরের কোটি টাকার মাছ সম্পদ। আমন চাষাবাদের জন্য তৈরী ১হাজার একর বীজতলা নষ্ট হয়ে গেছে। থাইংখালী খালের কিলোমিটার বেড়িবাধ বিধ্বস্থ' সহ মনখালী খালের ভাঙ্গনে শতশত ঝাউগাছ বিলীন হয়ে পড়েছে। প্রায় ৩শত কিলোমিটার গ্রামীন সড়ক লন্ডভন্ড হয়ে পানি বন্ধি হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক
পরিবার। উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরী ক্ষতিগ্রস্থ' এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির কথা সাংবাদিকদের স্বীকার করেছে। তবে প্রসাশনের পক্ষ থেকে এখানে কোন রকম সাহায্য বা মানবিক দিক বিবেচনা করে সহয়তা করা হয়নি।
গত ১৬ জুলাই থেকে মশুলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গত ২১জুলাই ভোর রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি সে সাথে প্রচন্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে উপকূলের প্রায় অর্ধশতাধিক নৌকা ডুবি ঘটনা ঘটেছে। এ উপজেলার চিংড়ি উৎপাদন খ্যাত পালংখালী ইউনিয়নে পাহাড়ী ঢল ও নাফ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আনজুমান পাড়া, রহমতের বিল, ফাবিরবিল, ও ধামনখালী এলাকার প্রায় দেড়শতাধিক চিংড়ি ঘের পানি নিচে তলিয়ে যাওয়ার ফলে প্রায় কোটি টাকার মাছ সম্পদ ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় চিংড়ি ব্যবসায়ী আলতাজ আহমদ জানান। এছাড়া ও প্রবল বর্ষন অব্যাজত থাকার ফলে থাইংখালী খালের ৩কিলোমিটার বেড়িবাধ ভেঙ্গে প্রায় শতাধিক বসতবাড়ী নিমর্জ্জিত হয়েছে। উপজেলার নিম্নাঞ্চল সমুহে আমন চাষাবাদের জন্য কৃষকদের তৈরী করা প্রায় ১হাজার একর আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। এদিকে উপকূলের মনখালী খালের ভাঙ্গনে প্রায় ১হাজার ঝাউগাছ বিলীন হয়ে গেছে। প্রায় অর্ধশতাধিক ঝাউগাছ উদ্ধার করা হয়েছে বলে মনখালী বিট কর্মকর্তা একেরামুল হক জানান। এছাড়া মনখালী এলাকার প্রায় আধা কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরে ডুবে যাওয়া প্রায় অর্ধশতাধিক মাছ ধরার নৌকা উদ্ধার করা সম্ভব হয়নি বলে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পক্ষে মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোস্তাক আহমদ সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

কোন মন্তব্য নেই: