সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার উপকূলীয় বন্যা কবলিত এলাকার পানিবন্ধী মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে

শফিউল আলম, উখিয়া   
উখিয়া উপজেলার উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ গত ৪দিন ধরে উপকূলীয় এলাকার মানুষ পানিবন্ধী হয়ে ঝড় জ্বলোচ্ছাসের আতংকে দিনাতিপাত করে স্রষ্টার অসীম দায়ায় গতকাল বন্যার পানি কমে যাওয়ায় গতকাল বন্যা কবলিত এলাকার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে। বিচ্ছিন্ন হওয়া সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় বিকল্প সড়ক হিসেবে সোনার পাড়ার মেরিনড্রাইভ সড়ক দিয়ে যান চলাচল করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উখিয়ার উপকূলীয় এলাকার
জালিয়াপালং, সোনারপাড়া, মোঃ শফির বিল, নিদানিয়া, চোয়াংখালী, ইনানী, মনখালী, চেপটখালী, বালুখালী,ধামনখালী, পালংখালী, থাইংখালী, রহমতের বিল সহ উপজেলা তথা জেলার প্রত্যন্ত অঞ্চলে শত শত একর চিংড়ি ঘের তলীয়ে যাওয়া সহ শত শত পুকুরের মাছ ভেসে গেছে। নষ্ট হয়ে যাওয়ায় হাজার হাজার একর আমন চাষের বীজতলা, পানের বরজ সহ বিভিন্ন ফলজ বৃক্ষের বাগানের সীমাহীন ক্ষতি সাধিত হওয়ায় তাদের দুঃখ, কষ্ট ও দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হতে হচ্ছে। এতে তাদের জীবন চলার গতি থেমে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া স্কুল, মাদ্রাসা, মন্দির, কলেজ সহ গত ৪দিনের ভারী বর্ষনে প্লাবিত হয়ে শিক্ষাঙ্গনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যদি অচিরই সংস্কার করা না হয় তাহলে এলাকার ছাত্র/ছাত্রীদের পড়ালেখার ব্যঘাত ঘটবে। বন্যা কবলিত এলাকার মানুষ বাড়ী ঘর বিধ্বস্ত হয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে বসত ঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাসায় যারা (আশ্রয় কেন্দ্র) সাইক্লোন সেন্টার, উচু স্থান কিংবা পূর্বাঞ্চলীয় এলাকার পাহাড়ে আশ্রয় নিয়েছিল তাদের আপন ঠিকানা বাড়ী-ঘরে জীবজন', গরু, ছাগল, হাঁস, মুরগি ও পোষা কুকুর নিয়ে ফিরে আসতে দেখা গেছে। নানা প্রতিকূলতার মাঝেও জীবনের সঙ্গে যুদ্ধ করে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের চরম দূর্ভোগ পোহালেও উপজেলার কোন সুহৃদয়বান ব্যক্তি, জনপ্রতিনিধি তাদের সাহায্যের হাত বাড়াতে দেখা যায়নি। এছাড়া উপকূলীয় এলাকার বন্যা কবলিত কিছু মানুষের সাথে আলাপ করলে তারা অশ্রসিক্ত চোখে বলেন, বন্যায় বাড়ী-ঘর বিধ্বস্ত সহ  গরু-ছাগল, আমনের বীজতলা সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষয়ক্ষতি হওয়া সত্বেও কোন সরকারী সংস্তা, এনজিও সংস্থা ও জনপ্রতিনিধিরা কোন ধরনের সহযোগীতায় এগিয়ে না আসায় খাদ্য-বস্ত্র ও বাসস্তানের অভাবে দিনাতিপাত করতে কষ্টের সীমা ছাড়িয়ে যাচ্ছে।
বন্যা দূর্গত মানুষের দাবী উপজেলার উপকূলীয় ঝুঁকি ও বিপদ জনক এলাকাগুলোতে  পর্যাপ্ত (আশ্রয় কেন্দ্র) সাইক্লোন সেন্টার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে দূর্যোগ মোকাবিলা করে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ করে দিলে  উপকূলীয় এলাকাগুলোতে বসবাস করা ঝুঁকিপূর্ণ মানুষদের দূর্যোগ মোকাবেলায় স্তবিরতা ফিরে আসবে। কিন' দুঃখের বিষয় হলেও সত্য যে, গত চারদিন যাবত টানা ভারী বর্ষনে উখিয়া  উপজেলার মানুষ বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্থ হলেও তাদের কিনারে আসতে দেখা যায়নি উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর
রহমান বদির এমন অভিমত পোষন করতে দেখা গেছে বন্যা কবলিত হয়ে ঘর-বাড়ী বিধ্বস্ত হওয়া দরিদ্র মানুষের।
এ ব্যাপারে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার অধিকতর ক্ষতিগ্রস্থ এলাকা চিহ্নিত করে খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করার প্রক্রিয়া চালাচ্ছে এবং অচিরেই উপকূলীয় এলাকা পর্যাপ্ত পরিমাণ আশ্রয় কেন্দ্র (সাইক্লোন সেন্টার) নির্মাণের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে দাবী জানানোর আশাব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই: