সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এমপি এথিন রাখাইন :সরকার দূর্গত এলাকায় জরুরী ভিত্তিতে এান বিতরন করছে


প্রেস বিজ্ঞপ্তি
সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন এমপি গতকাল (২২ জুলাই ) সদর ও রামুতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। তিনি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যেগে দূর্যোগ কবলিত এলাকার দূর্গতদের মাঝে শুকনো খাবার ও চাল বিতরন করেন। ত্রান বিতরন কালে সাংসদ বলেন, বর্তমান সরকার দূর্যোগ কবলিত এলাকার জনসাধারনের দুঃখ নিরসনে জরুরী ভিত্তিতে এান বিতরন কর্যক্রম হাতে নিয়েছে। যে সব এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে সে সব এলাকায় জরুরী ভিত্তিতে ত্রান কার্যক্রম শুরু হয়েছে। 
সাংসদ সরকারী সহযোগীতার পাশপাশি বেসরকারী সংস্থা ও জেলার বিত্তবান এবং দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাকর্মীদের দূর্গতদের
পাশে দাড়ানোর আহবান জানান।
গতকাল বিকেলে সাংসদ বাংলাজারের মুক্তারকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ব্রীজের নির্মান কাজ প্রত্যক্ষ করেন এবং  একই এলাকার ত্রান কর্যক্রমে অংশ নেন। এর পর তিনি ছুটে যান রামুর চাকমারকুলে। সে খানে তিনি ক্ষতিগ্রস্থ এলাকায় ঘুরে দেখেন এবং স্থাণীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উদ্যেগে ত্রান বিতরন কার্যক্রমে অংশ নেন। পরে সাংসদ শহরের বিডিআর ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্থ' এলাকা পরিদর্শন  করেন।
এ সময় তার সাথে উপসি'ত ছিলেন, শহর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক উজ্জল কর, যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ, রামুর মীর কাসেম হেলালী কোম্পানী, তরুন আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, শহর আওয়ামীলীগ নেতা এড. মঞ্জুর আলম চৌধুরী, কাজি মোরশেদ আহমেদ বাবু, সাংসদের প্রেস সেক্রেটারী তৌফিকুল ইসলাম লিপু, খোকন,মোজাম্মেল মেম্বার, নুরুল আজিম, রফিকুল ইসলাম, মিজানুর  রহমান, হাবিব উল্লাহ, সেলিম নেওয়াজ সহ স্থাণীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

ছবির ক্যাপশন..
১। বাংলাবাজার এলাকায় দূর্গতদের মাঝে ত্রান বিতরন করছেন এমপি এথিন রাখাইন।
২। রামুর চাকমারকুলে দূর্গতদের মাঝে ত্রান বিতরন করছেন এমপি এথিন রাখাইন।
৩। বাংলাবাজারে মুক্তারকুলে সেনাবাহিনীর তত্বাবধানে ক্ষতিগ্রস্থ' সড়কের বাঁধ নির্মাণ কাজ প্রত্যক্ষ করছেন এমপি এথিন রাখাইন।


কোন মন্তব্য নেই: