সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার অর্ধকোটি টাকার গাছ লোপাট !

সরওয়ার আলম শাহীন, উখিয়া,
প্রবল বর্ষনের সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ বনদস্যু চক্র  গত ৩দিনে উখিয়া রেঞ্জের দুছড়ি বন বিট কার্যালয়ের চারপার্শ্বে রক্ষিত প্রায় ৩শতাধিক জাম ও আকাশ মণি গাছ কেটে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।  তাছাড়া উক্ত বিটের আওতায় সড়কগুলোতে অব্যাহত ভাবে সড়কের মুল্যবান গাছগুলো কাটা হলেও সংশিষ্ট বন বিভাগের কর্মকার্তরা আছে কিন্তু নেই বুঝার উপায় নেই।
গত ৭দিনের অবিরাম বর্ষনে জন জীবন বিপর্যস্ত'
হয়ে উঠার পাশাপাশি সরকারী কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালনে অবহেলা করেছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, দুছড়ি বিট কর্মকর্তা বাদশা মিয়ার কর্মস্থলে না থাকার সুযোগে এলাকার সংঘবদ্ধ কাঠ চোর চক্র বিট কার্যালয়ের চারপার্শ্বে সংরক্ষিত ৩শতাধিক জাম ও আকাশ মণি মাদারট্রি কর্তন করে নিকটস্থ খালের পানিতে ভাসিয়ে নিয়ে যায়। তাছাড়া উক্ত বিটের আওতায় সড়কগুলোতে বাধাহীন ভাবে চলছে সড়কের গাছ কর্তন। সড়কের গাছ কর্তনের অবস্থা দেখে মনে হয় না এখানে কোন বনবিভাগ আছে। জানা গেছে উখিয়া রেঞ্জ কর্মকর্তাকে ম্যানেজের ম্যাধ্যওম গাছ গুলো কর্তন করা হচ্ছে। গতকাল ২২জুলাই সকাল ১০টায় হলদিয়া বিট কর্মকর্তা জামাল উদ্দিন, ভালুকিয়া বিট কর্মকর্তা অলি উল্লাহ, উয়ালা বিট কর্মকর্তা মুহাম্মদ ইউছুপ ঘটনাস্থল পরিদর্শন করে কাঠ চোরের ফেলে যাওয়া গাছের কিছু অংশ বিশেষ উদ্ধার করেছে। এব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়ার রেঞ্জ কর্মকর্তা বশিরুল আল মামুন দেড় শতাধিক গাছ কর্তনের কথা স্বীকার করে বলেন, এসময় বিট কর্মকর্তা বাদশা মিয়া অফিসে ছিলেন না।

কোন মন্তব্য নেই: