সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়া ষ্টেশনগুলোতে বন্যায় ভেঙ্গে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা বাজার ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবী

শরিফ আজাদ, উখিয়া                      উখিয়া উপজেলায় বন্যা কবলিত হয়ে প্রধান প্রধান ষ্টেশনে ময়লা আর্বজনাগুলো বৃষ্টির পানিতে ড্রেনে গিয়ে পানি নিস্কাশন বন্ধ হয়ে ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার ফলে পুরো উপজেলার বাজারগুলো ময়লা-আর্বজনার স্থুপে পরিণত হয়ে সাধারনের চলাফেরার অনুপযোগী হয়ে পড়েছে। এ মুহুর্তে ভরাট হয়ে যাওয়া ড্রেনগুলো সংস্কার করা না হলে ব্যবসায়ী সহ জনজীবনে চরম দূর্ভোগ নেমে আসার আশংকা রয়েছে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়ে ডায়েরিয়া সহ সংক্রামক রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়বে। উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোর বিভিন্ন অলিগলিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে সড়কে গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকে। যানবাহন চলাচলের সময় কাদাযুক্ত ওইসব  ময়লা পানি পথচারীদের গায়ে লেগে লোকজনকে বিব্রত হতে হচ্ছে প্রতিনিয়ত। পুরো উপজেলায় সর্বোচ্ছ রাজস্ব প্রদানকারী উখিয়া সদর ষ্টেশন, কোটবাজার ষ্টেশন, মরিচ্যা বাজার, পালংখালী বাজার, সোনারপাড়া বাজার, কুতুপালং বাজার, বালুখালী সহ ছোট-বড় বাজারগুলোর উন্নয়নে সরকার ও জনপ্রতিনিধিরা তেমন কোন ভূমিকা রাখেনি। বর্ষা মৌসুম শুরো হওয়ার পূর্বে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কথা থাকলেও উপজেলা প্রশাসন ও বাজার ইজারাদার কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেয়নি। যার দরুণ বর্ষার মৌসুমের প্রবল বর্ষনে ষ্টেশনগুলোর ড্রেনেজ ব্যবস্তা ভেঙ্গে পড়ে। এ ব্যাপারে উপজেলার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও বাজার গুলো সংস্কার করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। অন্যথায় তারা ব্যবসা বানিজ্য বন্ধ রেখে বিভিন্ন আন্দোলনের কর্মসূচী ঘোষনার হুমকি দেয়। সচেতন মহল মনে করেন, ড্রেনেজ ব্যবস্থা ও বাজার সংস্কার করা না হলে সাধারণ মানুষের কষ্টের সীমা থাকবে না। এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) নাজিম উদ্দিন জানান, খুব দ্রুত বাজার গুলোর সংস্কার কাজ ও বিভিন্ন ষ্টেশনে বন্যায় ক্ষতিগ্রস' ড্রেনেজগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। 

কোন মন্তব্য নেই: