সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পেকুয়ায় চেয়ারম্যানের বসতবাড়ীতে দূর্বৃত্তদের হামলা: ২ জন গুলিবিদ্ধ,এলাকায় পরস্পর বিরোধী বক্তব্য


মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউপি চেয়ারম্যানের বসতবাড়ীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে বসতঘর ভাংচুরসহ চালিয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের বাড়িতে থাকা বহিরাগত দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলেন,স্থানীয় জালাল আহমদের পুত্র কলিম উল্লাহ (২২) ও নুরুল হকের পুত্র মো: শহিদুল্লাহ (২৪)। আহতদের প্রথমে এলাকাবাসী উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে
উন্নত চিকিৎসার গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেছে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার গভীর রাতে মগনামা ইউপির চেয়ারম্যান শহিদুল মোস্তাফা চেীধুরীর সিকদার পাড়াস্থ বসতবাড়ীতে ৭/৮ জনের মুখোশপরা একদল দূর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ব্যাপক ভাংচুরসহ এলোপাতাড়ি গুলি চালিয়ে ২ জনকে আহত করে। এসময় এলাকাবাসীরা গুলাগুলির শব্দ পেয়ে চেয়ারম্যানের বাড়িতে এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তবে স্থানীয় কিছু এলাকাবাসী চেয়ারম্যানের বসতবাড়ীতে চেয়ারম্যান নিজেই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে গত ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষদের ঘায়েল করতে এ ঘটনাটি সংঘটিত করেছেন। মগনামা ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তাফা চৌধুরী জানান,চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে একটি মহল আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এ দিকে পেকুয়ার মগনামা ইউপি চেয়ারম্যানের বসতবাড়ীতে হামলার খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, চেয়ারম্যানের বসতবাড়ীতে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।    


কোন মন্তব্য নেই: