শরিফ আজাদ, উখিয়া
উখিয়া উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে যা উপজেলাবাসীর জন্য হুমকী সরূপ। বেওয়ারিশ কুকুরের সংখ্যাকত তার প্রশ্ন করা হলে কেউ সঠিক উত্তর দিতে পারবে না। তবে বেওয়ারিশ কুকুরের আক্রমনে এলাকাবাসী, স্কুল মাদ্রাসা কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, কচিকাচাঁ ছেলে-মেয়েরা চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বেওয়ারিশ কুকুরের ভয়ে পরিবারের ছেলে-মেয়েদের বাড়ি থেকে বের হতে দেয় না অভিভাবকরা।
সরজমিনে দেখা যায়, উপজেলার সদর ষ্টেশন, কোটবাজার ষ্টেশন, সোনার পাড়া ষ্টেশন, ভালুকিয়া ষ্টেশন, মরিচ্যা বাজার ষ্টেশন, কুতুপালং ষ্টেশন,
বালুখালী ষ্টেশন ও পালংখালী ষ্টেশন সহ পুরো উপজেলা বেওয়ারিশ কুকুরের দখলে। ভোর ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বেওয়ারিশ কুকুর খাদ্য সংগ্রহের জন্য উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অলিতে গলিতে ঘুরতে থাকে। কোন ব্যক্তি বাজার থেকে মাছ, মাংস নিয়ে যাওয়ার পথে এসব বেওয়ারিশ কুকুর আক্রমন করে। অনেক সময় খাদ্য অভাবে ক্ষুদ্ধ হয়ে পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে আহত করে। ছড়িয়ে চিটিয়ে থাকা বেওয়ারিশ কুকুর বেওয়ারিশ কুকুর রাত ৮ টার পর একত্রিত হয়ে চেচামেচি করলে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। কুকুরের কান ফাটা চিৎকারে অসহ্য যন্ত্রনার মধ্যে রয়েছে উপজেলাবাসী। পতি বছর উপজেলার উদ্যোগে বেওয়ারিশ কুকুর নিধন অভিযান পরিচালনা করে থাকে। কিন্তৃ' চলতি বছর এখন পর্যন্ত বেওয়ারিশ কুকুর নিধন হয়নি। উপজেলাবাসী ও ছাত্র-ছাত্রীদের সুন্দর ভাবে চলাফেরার সুবিধার্তে জরুরী ভিত্তিতে কুকুর নিধনের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকার্তা নাজিম উদ্দিন জানান, খুব শিঘ্রই বেওয়ারিশ কুকুর নিধন অভিযানের ব্যবস্থা গ্রহন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন