উখিয়ানিউজ
উখিয়ার জনগুরুত্বপূর্ণ ষ্টেশনগুলোতে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রেতা-বিক্রেতারা আইন কানুনের তুয়াক্কা না করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করছে অবাধে। সরেজমিনে দেখা যায়, উখিয়া উপজেলার বিভিন্ন ছোট বড় হাট বাজার গুলোতে সরকারী ভাবে নিষিদ্ধ ঘোষিত অবৈধ শপিং ব্যগ ব্যবহার এবং বিকিকিনি চলছে অবাধ উপজেলার বিভিন্ন এলাকার কিছু সিন্ডিকেট ব্যবসায়ি ঢাকা শহর থেকে এসব পলিথিন ব্যগ চোরাই পথে এনে বিভিন্ন বাজারে বিকিকিনি করে। প্রশাসনের কর্মকর্তারা এসব ষ্টেশন গুলোতে ভ্রম্যমান আদালত পরিচালনা করে
জরিমানা করলেও আবার তারা এসব ব্যবসা চালিয়ে যায়। এসব পলিথিন ব্যগ ব্যবহার করে যত্রতত্র ফেলে দেয়। যার ফলে মাটির উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে। এসন কি ফসলি জমিতে গিয়ে ফসলি জমিন উর্বরতা নষ্ট হচ্ছে। পাশাপাশি এসব পলিথিন ব্যগ ব্যবহারের পর আগুনে পুড়ালেও পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর পচনশীল পাট এবং বিভিন্ন নেটের ব্যবহার এর জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করলেও পলিথিন ব্যগের দাম কম এবং সহজলভ্য হওয়ায় জনসাধারণ পলিথিন ব্যগের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এদিকে উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যগ ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদীরা। অপরদিকে সচেতন মহল এসব পলিথিন ব্যগ ব্যবহার বন্ধে ভ্রম্যমান আদালত পরিচালনার দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, রমজানের আগে নিষিদ্ধ পলিথিন ব্যগের উপর ভ্রম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন ব্যগ ব্যবহারকারী ও বিক্রেতাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন