সরওয়ার আলম শাহীন, উখিয়া,
উখিয়ার উপকূলের শাপলাপুর উত্তর ঘাট থেকে গভীর সমুদ্রে রওয়ানা হওয়ার প্রতিমধ্যে ১টি মাছ ধরার নৌকা ডুবে যায়। ৪জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। অপর রোহিঙ্গা জেলেকে বাইলাখালী উপকূল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে গেছে তার আত্মীয়-স্বজন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অশ্বশক্তি সম্পন্ন ১টি
মাছ ধরার নৌকা ৫জন জেলে নিয়ে গতকাল ২২জুলাই সকাল ৮টায় বাইলাখালী উত্তরঘাট থেকে গভীর সমুদ্রে রওয়ানা হয়। সাগর উত্তাল থাকার কারনে প্রায় ৪কিলোমিটার অদুরে নৌকাটি ডুবে যায়। এসময় অন্যান্য জেলে নৌকা ৪জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও ১জন রোহিঙ্গা জেলে নিখোঁজ হয়ে যায়। বিকাল ৩টায় উপকূলের বাইলাখালী থেকে তার লাশ উদ্ধার করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন