উখিয়ানিউজ
উখিয়ায় এক টানা ভারী প্রবল বর্ষনে শতাধিক গ্রাম পানির নিছে তলীয়ে গেছে। শত শত একর বিজ তলা নষ্ট হয়েছে। চিংড়ি ঘের, কাচা ঘর বাড়ি বিধস্ত ও রাস্তা ঘাট ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। শত শত লোকজন নিকটস্ত আশ্রয় কেন্দ্রে চলে গেছে। উখিয়ার ভারপ্রাপ্ত ইউনও নাজিম উদ্দিন জানেনা উখিয়ার বন্যা কবলিত মানুষের বেহাল দশার কথা।
জানা গেছে, সোমবার বিকাল থেকে একটানা চার দিন ধরে ভারী বর্ষনের ফলে উপজেলার হলদিয়া পালং কুলাল পাড়া, নাপিত পাড়া,
রুমখাঁ, চৌধুরী পাড়া, পশ্চিম মরিচ্যা, রত্নাপালং ইউনিয়নের গয়াল মারা, সাদৃকাটা, হিজলীয়া, জালিয়াপালং ইউনিয়নের মনখালী, চোয়াং খালী, নিদানিয়া, ইনানী, সোনার পাড়া, ডেইল পাড়া, চেপট খালী, রাজাপালং ইউনিয়নের, কোনার পাড়া, কাশিয়ার বিল, উত্তর পুকুরিয়া, পিনজির কুল, তুতুর বিল, হিজলীয়া, পুকুরিয়া, হাজীর পাড়া, মালিয়ার কুল, কুতুপালং, ও দরগাহ বিল, পালং খালী ইউনিয়নে নাফ নদীর পানি ঢোকার কারনে চিংড়ি ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ইউনিয়নের হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। শত শত ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গিয়ে ভেঙ্গে গেছে কাচা ঘর বাড়ি। গবাদি পশু পানির তুড়ে ভেসে গেছে। পালং খালী ইউনিয়নের চিংড়ি ঘেড়ে পানি ডুকে লক্ষ লক্ষ টাকা চিংড়ি নাফ নদীতে তলিয়ে গেছে। ৫টি ইউনিয়নের কাচা রাস্তা ঘাট অনেক কাল ভাট ব্রিজ নষ্ট হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। এতে কোটি কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। উখিয়ার ডাক বাংলো সড়ক হয়ে দরগাহ বিল সড়কে রেজু খালের উপর নির্মিত গাছের সাকুটি ভেঙ্গে পানিতে ভেসে গেছে। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ শাহ জালাল চৌধুরী জানান, অতি বর্ষনে জালিয়া পালং ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ ও রাজাপালং ইউনিয়নের হাজীর পাড়া হিজলীয়ার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। এছাড়াও পালং ইউনিয়নের চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছে। রাস্তা ঘাটের ও বিজ তলা এবং পানের বরছের কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এদিকে রাজাপালং ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, হিজলীয়া, কুতুপালং, হাজীর পাড়া, তুতুর বিল, পিনজির কুল, দরগাহ বিল, মালিয়ার কুলসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানি বন্দি হয়েছে এবং কাচা রাস্তা ঘাট ভেঙ্গে গিয়ে লাখ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। হলদিয়াপালং এর এস.এম. শামশুল হক বাবুল জানান, এক টানা ভারী বর্ষনে ঐ ইউনিয়নে পশ্চিম মরিচ্যা, নাপিত পাড়া, চৌধুরী পাড়া, কুলাল পাড়া, ক্লাশা পাড়া, পাগলির বিলের মানুষ পানি বন্দি হয়ে রয়েছে। এছাড়াও মানুষের গৃহ পালিত গবাদি পশু পানির শ্রুতে ভেসে গেছে বলে তিনি জানান। এ ব্যাপারে সরকারের নিকট ক্ষতি গ্রস-দের সাহায্য করার দাবি জানিয়েছেন। উখিয়ার এক টানা ভারী বর্ষনে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়লে ও তথ্য জানতে উখিয়ার ভার প্রাপ্ত ইউনও আনম নাজিম উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে সে অবগত নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন