সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রেস বিজ্ঞপ্তি
“নিরাপদ মাছে ভরবো দেশ বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্যে গতকাল থেকে সারা দেশে এক যোগে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১১। তারই আলোকে কক্সবাজারে পালিত হচ্ছে  জাতীয় মৎস্য সপ্তাহ। কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি অধ্যাপিকা এথিন রাখাইন।

বক্তব্যে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বিরাট অংশের মাছের চাহিদা পূরণ করে থাকে কক্সবাজার থেকে উৎপাদিত মৎস্য। জেলায় উৎপাদিত সম্ভাবনাময় চিংড়ি শিল্পের সফলতার কথা উল্যেখ করে সাংসদ বলেন, চিংড়ি আজ দেশের সীমানা পার হয়ে বিদেশী রপ্তাণী হতে চলছে। এটা নিঃসন্দেহে  দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। বক্তব্যে সাংসদ, জেলার মৎস্য চাষীদের মৎস্য চাষে প্রয়ীজনীয় সহায়তার আশ্বাস দেন এবং তিনি বলেন, কৃষি নির্ভর এই দেশের সাধারন মানুষের কথা চিন্তা করে বর্তমান সরকার আধুনিক ও তথ্য প্রযুক্তি মাধ্যমে গ্রামীন জনপদের কৃষক ও মৎস্যজীবি ভাইদের নানান সহায়তা দিয়ে আসছে। সরকারের আধুনিক ও যোগপযোগী প্রশিক্ষনের মাধ্যমে এ দেশের হাজার হাজার  মৎস্য চাষী  তাদের ভাগ্য পরিবর্তন ঘটাচ্ছে। মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে সরকার প্রতি বছর মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরুষ্কারও  দিয়ে আসছে।
 জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জয়নুল বারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বি এফ আর আই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. এ কে আহম্মদ হোসেন। বক্তব্য রাখেন, মৎস্য অবতরন কেন্দ্রের কর্মকর্তা শাহাদাত হোসেন, ব্যবস্থাপক মোজাম্মেল হোসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্য্যলয় থেকে একটি র‌্যালি বের হয়। পরে হোটেল শৈবালের দিঘিতে অতিথিরা বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

কোন মন্তব্য নেই: