সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার বিভিন্ন ষ্টেশনে বখাটে যুবকদের উৎপাত বৃদ্ধি ঃ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ব্যবসায়ীরা

শরিফ আজাদ, উখিয়া
উখিয়া উপজেলার গুরুত্বপূর্ণ ষ্টেশনগুলোতে বখাটেদের উৎপাত এত বেশি বেড়ে গেছে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না। বিশেষ করে উখিয়া সদর, কোটবাজার, মরিচ্যা বাজার, সোনার পাড়া বাজার, পালংখালী ষ্টেশন, বালুখালী ষ্টেশন, থাইংখালী ষ্টেশন, ভালুকিয়া ষ্টেশন, কুতুপালং বাজার সহ ছোট-বড় ষ্টেশনগুলোর মধ্যে কলেজ পড়ৃয়া ছাত্র সহ এলাকার কিছু চিহ্নিত যুবক এত বেশি উৎপাত করে মহিলারা তাদের প্রয়োজনীয় কোন কিছু ক্রয় করতে পারে না। ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে পারছে না। কোর্টবাজার ষ্টেশনের একাধিক জানাই কিছু কিছু চিহ্নিত
বখাটে প্রতিদিন বিকাল থেকে মার্কেটের সামনে দাড়িয়ে মহিলাদের ইভটিজিং করে। ফলে মহিলারা পণ্য সামগ্রী ক্রয় করার জন্য আমাদের দোকানে আসতে সংকোচ করে। এসব বখাটে ছেলেদের কোন কিছু বলা যায় না। দল বেধে তারা ব্যবসায়ীদের হামলা  করবে বলে ব্যবসায়ীরা ভয়ে মূখ খূলতে পারে না। ফলে ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশাপাশি মহিলারা ইভটিজিংয়ের শিকার হচ্ছে।
সরজমিনে দেখা যায়, উখিয়া সদর ষ্টেশনের একরাম মার্কেট, মসজিদ মার্কেট, সালাম মার্কেট চত্বরের সামনে অনেক যুবক জিন্স প্যান্ট ও গেঞ্জি পড়ে দাড়িয়ে আড্ডা করে। একই অবস্থা কোটবাজার ষ্টেশনের প্রতিদিন চৌধুরী মার্কেট, ফজল মার্কেট, এন আলম মার্কেট, চৌধুরী টাওয়ার, তোফাইল ফাতেম শপিং কমপ্লেক্স, জম জম মার্কেট চত্বরে। এসব যুবকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন বিকাল বেলা সবাই ষ্টেশনে এক সাথে আড্ডা মারতে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায় আড্ডা মারতে মারতে এসব যুবক মার্কেটে আসা মেয়েদের ইভটিজিং সহ নানা অপরাধ মূলক কু-প্রস্তাব দেয়। অনেকে আবার সন্ধ্যার পর নেশাগ্রস্থ' হয়ে পাগলামি করে। অনেকে আবার জুয়ার সাথে জড়িয়ে পড়ে। এসব যুবকদের অনৈতিক কর্মকান্ড দেখতে দেখতে স্কুল, মাদ্রাসা, কলেজ পড়ৃয়া ছাত্ররা এসব অপরাধ কর্মকান্ডের দিকে ধাবিত হয়।
উখিয়া একাধিক অভিভাবক জানায়, আমাদের ছেলে মেয়েরা এসব বখাটে যুবকদের অপরাধ কর্মকান্ড দেখতে দেখতে নিজেরা এসব অপরাধের প্রতি ধাবিত হবে বলে আমরা দুঃচিন্তায় আছি। যদি এসব বখাটেদের উৎপাত বন্ধ করা না যায় তবে আইন শৃংখলা পরিসি'তির মারাত্নক অবনতি ঘটবে। কোটবাজার ও উখিয়া ষ্টেশনের একাধিক ব্যবসায়ী জানায়, ঈদ মৌসুমে এসব বখাটেদের উৎপাত বন্ধ করা না যায় তাহলে আমাদের ব্যবসা-বানিজ্যে অবনতি ঘটবে। পাশাপাশি মহিলারা তাদের চাহিদামত কেনা-কাটা করতে পারবে না। ব্যবসায়ীরা বখাটেদের উৎপাত বন্ধের জন্য উখিয়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়াজ মোহাম্মদ বলেন, বখাটে যুবকরা যাতে কেনা-কাটা করতে আসা মহিলাদের কোন ধরনের উৎপাত করতে না পারে সেদিকে কড়া নজর রাখা হবে।

কোন মন্তব্য নেই: