দীপন বিশ্বাস,উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গত রবিবার উখিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে মরিচ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা ১-০ গোলে সোনার পাড়া প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে তেলখোলা রেজিষ্ট্রার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা ৩-২ গোলে পশ্চিম রতা রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে। খেলায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,নব নির্বাচিত পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী ও ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জবরত খান। এছাড়াও উখিয়া শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন,চাকবৈঠা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দুর রহমান,উখিয়া মডেলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ,সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন