সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে ধর্ষনের অভিযোগে থানায় মামলা ॥ আটক ১

শামসুল আলম শারেক, টেকনাফ ॥ 
টেকনাফের হ্যাচারী জোন এলাকায় আরেফা বেগম (৩২) নামের ১ মহিলা ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় মোঃ হোছন (২৫) নামের ১ ধর্ষককে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে ৮/৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।  
জানা যায়, গত ১৬ জুলাই শনিবার রাত ১টার টেকনাফ মহেশখালীয় পাড়া হ্যাচারী জোন এলাকায় মহেশখালীয়া পাড়ার সোনা আলীর পুত্র মোঃ হোছন (২৫), আবদুল হাশিমের পুত্র আবদুল হামিদসহ (২৭) ৮/১০ জনের একদল দূর্বৃত্ত ঘরের দরজা ভেঙ্গে ঘরে ডুকে ঘুমন্ত বনি আলমের স্ত্রী আরেফা বেগমকে (৩২) জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে। এ সময় তার মেয়ে তসলিমা আক্তার (১২) কে ধর্ষনের চেষ্টা চালালে তার শোর-চিৎকারে পার্শ্ববর্তী এলাকাবাসী এগিয়ে আসলে দূর্বৃত্তরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ১৭ জুলাই ধর্ষিতা আরেফা বেগম বাদী হয়ে ৮/৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যার নং-১৮। মামলার অভিযোগে পুলিশ মোঃ হোছন (২৫) কে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষিতা পর্যন্ত ধর্ষিতা আরেফা বেগমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। 

কোন মন্তব্য নেই: