সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

রাঙ্গামাটিতে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ

ইউএনটি 
 রাঙ্গামাটি শহরে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ থানায় মামলা হয়েছে। অভিযোগে জানা গেছে, শহরের ওমদামিয়া পাহাড় এলাকার এই ষোড়শীকে বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় তবলছড়ি বাজারে যাওয়ার পথে অপহরণ করে রাঙ্গামাটি জেলা পরিষদের মাস্টাররোল কর্মচারী মানিক
এবং অটোরিকশা চালক সেলিম। অপহরণের পর যিশু টিলা গির্জার সিঁড়ি ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত বোটে করে কাপ্তাই হ্রদের মাঝখানে নিয়ে যায়। সেখানে প্রায় ১৪ ঘণ্টা বোটে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করার পর শুক্রবার ভোর  ৪টার দিকে রিজার্ভবাজারস্থ শহীদ মিনার ঘাটে নামিয়ে অপহরণকারীদের মো. আলী নামের আরেক বন্ধুর টেক্সিতে করে ধর্ষিতার বাসায় নামিয়ে দিয়ে যায়। শুক্রবার রাতে ধর্ষিতা বাদী হয়ে রাঙ্গামাটির কোতোয়ালি থানায় অপহরণকারী মো. মানিক, মো. সেলিম এবং অজ্ঞাত বোট চালককে আসামি করে মামলা করেছেন। ধর্ষিতা কিশোরীর মা রাঙ্গামাটি পৌরসভার নিম্নপর্যায়ের কর্মচারী এবং ওই কিশোরী দর্জির কাজ করে। ধর্ষিতা কিশোরী অভিযোগ করেছে, সে তবলছড়ি হোসেন টেইলার্সে যাওয়ার সময় মানিক এবং সেলিম তাকে শহরের খ্রিস্টান গির্জা বন্ধু যিশুটিলার দিকে নিয়ে যায় এবং সেখান থেকে বোটে করে ডিসি বাংলোর উল্টাদিকে কাপ্তাই হ্রদের মাঝখানে গিয়ে বোট বন্ধ করে দেয় এবং পালাক্রমে ধর্ষণ করে। রাঙ্গামাটির কোতোয়ালি থানার ডিউটি অফিসার এএসআই জাকির হোসেন ধর্ষণ এবং মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ধর্ষণকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা নাসিরউদ্দিন শরীফ জানিয়েছেন, ধর্ষণকারীদের অবশ্যই গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হবে। এদিকে পর্যটন শহর রাঙ্গামাটির এ ঘটনায় শহরে হৈচৈ পড়ে গেছে। বাংলাদেশ মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি কনিকা বড়ুয়া অপহরণ ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

কোন মন্তব্য নেই: