বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বান্দরবান স্টেডিয়ামে আজ (শনিবার) বিকেল চারটায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বান্দরবান ফুটবল একাডেমী বনাম মালুমঘাট ক্রীড়া সংস্থার মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় টাইব্রেকারে ১-০ গোলে গোলে মালুমঘাট ক্রীড়া সংস্থা জয় লাভ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক খান। জেলা প্রশাসক
ও জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার কামরুল আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল ইমাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল আবছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, বান্দরবান পৌর মেয়র মোঃ জাবেদ রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামান, ডিএসএ সম্পাদক মো. ইসলাম বেবী প্রমূখ।উদ্বোধনী খেলায় বান্দরবান ফুটবল একাডেমী শক্তিশালী মালুমঘাট ক্রীড়া সংস্থার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফলে নির্ধারিত সময়ে কোনো দলই পরস্পরের জালে গোল দিতে পারেনি। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। এখানেও জোর লড়াই। উভয় দলই জয়ের জন্য গোল বক্সে শূট করে। তবে শেষ বলটি মালুমঘাট ক্রীড়া সংস্থার কীপার আটকে দিয়ে জয়ের স্বাদ নেয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় মালুমঘাটের রাজন। খেলায় রেফারী ছিলেন জালাল উদ্দিন। লাইন্সমেন শহীদুল ইসলাম ও রূপন দত্ত।
আগামীকাল রোববার খেলাঃ আগামীকল রোববার বিকেল চারটায় বান্দরবান স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে থানচি উপজেলা একাদশ বনাম ব্রাদার্স ইউনিয়ন, পটিয়া-এর মধ্যে প্রতিযোগিতা হবে।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ ইসলাম বেবী জানিয়েছেন, উক্ত টুর্নামেন্টে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রামের ১৬টি দল অংশ গ্রহণ করবে। খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন