মাহমুদুল হক বাবুল :উখিয়া
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি গতকাল শনিবার বিকাল ৩টায় কুতুপালং প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০জন মহিলা শ্রমিকদের মাঝে ৯০ বস্তা ও উখিয়া আরিফ রাইস মিল এন্ড এজেন্সির সামনে ২১০ জন রিক্সা শ্রমিককে ৪৩ বস্তা চাউল বিতরণ করেন। উক্ত চাউল বিতরণের সময় উপস্থীত ছিলেন নব নিবার্চিত মেম্বার আবদুল হক চৌধুরী, সাংবাদিক নূরল হক খান, প্রফেসর মিলন বড়ুয়া, ইসহাক সওদাগর, একরামুল হক, রিয়াজুল হক রিয়াজ, মামুন, আবুল হোসেন, ওবাইদুল হক আবু চৌধুরী, মাষ্টার খোকন বড়ুয়া, মাহমুদুল হক বাবুল,
খাইরুল হক, রাসেদুল হক প্রমুখ। অপরদিকে চাউল বিতরণ শেষে সাংসদ বদি রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়ার রাস্তা, ব্রীজের সংস্কার কাজ করে দেবেন বলে জনগণের কাছে প্রতিশ্রুতি দেন। এতে উপসি'ত ছিলেন, সাংসদ বদির শ্যালক রাজাপালং ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রফেসর মিলন বড়ুয়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন