সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

হোয়াইক্যং আলোচিত বন বিভাগের জমি ফের জবর দখল : প্রশাসন নির্বিকার




শামসুল আলম শারেক, টেকনাফ ॥
টেকনাফের হোয়াইকংয়ে বন বিভাগে অবৈধ উচ্ছেদ কৃতরা স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের ইন্দনে ফের জবর দখল শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। 
জানা যায়- টেকনাফ উপজেলার হোয়াইক্যং  কান্জার পাড়া এলাকার করাচি পাড়া সংলগ্ন বন বিভাগের অবৈধ দখলদার ও উচ্ছেদকৃতরা ফের জবর দখল কার্যক্রম শুরু করলেও বন বিভাগ সহ আইন প্রয়োগকারী সংস্থা রহস্যজনক ভূমিকায় রয়েছে। চলতি বছরের মার্চ মাসের দিকে বন বিভাগের জায়গায় ভূমি দস্যুরা কতৃক প্লট
বিক্রি, অবৈধ জবর দখলের অভিযোগে টেকনাফ উপজেলা প্রশাসন র‌্যাব, পুলিশ, বিজিবি, বন-বিভাগ ও আনচারদের সহায়তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দেয়। এ সময় অবৈধ দখলদারদের সহযোগিতা করার দায়ে স্থানিয় ভুমি দস্যু গাফ্ফার, জাহেদ হোসেন বাগুইন্না প্রকাশ বন রাজা সহ ১০/১২ জনের বিরুদ্বে বন মামলা হয়েছিল। এই পর্যন্ত তাদের বিরুদ্বে বন মামলা সহ কয়েকটি মামলা হলেও রহস্য জনক কারণে আইন প্রয়োগকারী সংস্থা পদক্ষেপ না নিলে তারা আবার ও প্লট বিক্রি, ভূমি জবর দখল ও দখলদারদের সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়- বর্তমানে তাদের সহযোগিতায় ও মোটা অংকের বিনিময়ে ৩০-৩৫টি পরিবার আবার ও অবৈধ দখলদারিত্বে মেতে উঠে বন বিভাগের জায়গায় বসত ঘর নির্মাণ করেছে। অনেকে আবার অবৈধ দখলদারিত্ব বজায় রেখে সেগুন বাগান ও সমাজিক বনায়নের বাগান ধংস করে জুম চাষ করছে। চলতি বছরের মার্চ মাসে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে প্রায় ১১০ পরিবারের মাঝে ৫৫ পরিবারের মত আতœসমর্পন করলে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম নাজিম উদ্দীন সামাজিক বনায়নের অংশিদারিত্ব করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানিয় অধিবাসী ও জনৈক হেড ম্যান জানান নেতৃ স্থানিয় বিভিন্ন রাজনৈতিক জনপ্রতিনিধির ইন্দনে গাফ্ফার, জাহেদ হোসেন বাগুইন্না প্রকাশ বন রাজা ও বুল বুল সরওয়ার সহ কয়েক জন বন দস্যু মোটা অংকের বিনিময়ে প্লট বিক্রি, অবৈধ দখলদারিত্বে সহযোগিতা করছে। ঐ সমস্ত বন দস্যুদের কাছে স্থানিয় বিট কর্মকর্তা ও মুন্সীরা পর্যন্ত অসহায়। তাদের উপুর্যোপুরি হুমকিতে বিট কর্মকর্তা হেলাল উদ্দিন বেশ কয়েক মাস অনুপস্থিত থেকে ককসবাজার থেকে বদলি হয়ে যায়। বর্তমানে মুন্সী হোসেন তৌফিক ইমাম ভারপ্রাপ্ত বিট কর্মকর্তার দায়িত্ব পালন করছে। ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা হোসেন তৌফিক ইমাম জানান গত মার্চ মাসে যে সমস্ত দখলদারিত্ব উচ্ছেদ করা হয়েছিল তা আবার ও জবর দখল চলছে। এ ব্যাপারে আমরা উর্ধ্বতন কতৃপক্ষকে অভহিত করেছি।      


কোন মন্তব্য নেই: