|
প্রেস বিজ্ঞপ্তি :
টানা ৪ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট ভয়াবহতম প্লাবনে প্লাবিত এলাকায় কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজ বাদ জুমা শহরের নিকটবর্তী প্লাবিত এলাকা কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের এস.এম. পাড়ায় চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব ছালামত উল্লাহ খানের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে চেম্বার নেতৃবৃন্দ
সমাজের বিত্তশালী ও ব্যবসায়ীদের প্রতি দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজার চেম্বারের প্রথম সহ-সভাপতি আবদুস শুক্কুর, সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বাবু, পরিচালক আবু মোর্শেদ চৌধুরী খোকা, উদয় শংকর পাল, প্রদীপ রক্ষিত, মুহাম্মদ রিয়াজ উল্লাহ, শিবলুল করিম, কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, এফবিসিসিআই জেনারেল বডি সদস্য সুলতান মাহমুদ খান জামাল ও চেম্বারের সচিব আজমল হুদা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন