| |
এস.এইচ. মুক্তা:
কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা আরিফসহ ঝালকাঠিতে জঙ্গি সন্দেহে ৯ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ এদের ১৮ জুলাই রাতে গ্রেপ্তার করেছে।
সুত্র জানিয়েছে, উখিয়া উপজেলার আরিফসহ জঙ্গি সন্দেহে ওই ৯ জনকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন তালুকদার বাড়ি জামে মসজিদ এলাকার একটি ভাড়া বাসায় সোমবার রাতে পুলিশ অভিযান
চালিয়ে গ্রেপ্তার করেছে। পুলিশ গভীর রাত পর্যন্ত ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ হলে তাদের ১৯ জুলাই বিকেলে ঝালকাঠি আদালতে পাঠানো হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের হার্ডওয়ার ও ইলেকট্রনিক্স মালামালের ভ্রাম্যমান বিক্রেতা ও কালেমার জামাত নামক একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন