সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ
টেকনাফ উপজেলায় ৬টি প্রাইমারী স্কুলকে মডেল স্কুল হিসাবে নির্বাচিত করা হয়েছে। মডেল হিসাবে উন্নীত এবং প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে গত ২০ জুলাই টেকনাফে ২দিন ব্যাপী বার্ষিক কর্ম পরিকল্পনা সভা শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ইউনিসেফ এই সভার আয়োজন করে। পর্যটন কর্পোরেশনের টেকনাফস্থ হোটেল নেটং এর
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ৫ বছর মেয়াদী কর্ম পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল। উপস্থাপনা করেন ইউনিসেফ প্রতিনিধি মোঃ দিদারুল আলম, সহযোগিতায় ছিলেন ইউসিফ এর টেকনাফ উপজেলা প্রতিনিধি আবদুলাহ আল-মামুন, উখিয়া উপজেলা প্রতিনিধি ফারহানা ইয়াছমিন। এতে টেকনাফ উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ মুবারক আখতার, সহকারী শিক্ষা অফিসার আ.ন.ম আবদুলাহ, উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাইমারী শিক্ষা অফিসার জবরুদ খান, দুই উপজেলার নির্বাচিত ৬টি স্কুলের প্রধান শিক্ষক, ১জন করে সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ১জন করে সদস্য এবং টেকনাফের পলানপাড়া সরকারী প্রাইমারী স্কুলের ২জন ছাত্র ও ২জন ছাত্রী অংশগ্রহণ করে। নির্বাচিত স্কুলগুলো হচ্ছেঃ টেকনাফ উপজেলার হ্নীলা পানখালী সরকারী প্রাইমারী স্কুল, পলানপাড়া সরকারী প্রাইমারী স্কুল, সাবরাং কমিউনিটি প্রাইমারী স্কুল। উখিয়া উপজেলার স্কুলগুলো হচ্ছে- রতœাপালং সরকারী প্রাইমারী স্কুল, নিদানিয়া সরকারী প্রাইমারী স্কুল ও হলদিয়া পালং রেজিঃ প্রাইমারী স্কুল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন