সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় দোকান চুরি

সরওয়ার আলম শাহীন, উখিয়া,
ভারি বর্ষনের সুযোগে উখিয়ার সংঘবদ্ধ চোরের দল তৎপর হয়ে উঠেছে। গতকাল ২১ জুলাই দিবাগত রাত ৩টায় সশস্ত্র ডাকাতেরা একটি দোকান চুরি করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, ৭/৮জনের সশস্ত্র ডাকাতদল রুমখাঁ মনির মার্কেট এলাকায় মুহাম্মদ শাহ জাহানের মালিকানাধীন একটি মুদির দোকানে প্রবেশ করে কর্মচারীকে বেধে রেখে নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এব্যাপারে শাহ জাহান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ করেছে।

কোন মন্তব্য নেই: