সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার উপকূলে অর্ধশতাধিক নৌকা ডুবি

সরওয়ার আলম শাহীন, উখিয়া,
গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসার সময় উখিয়ার উপকূলের মাদারবুনিয়া, ছেপটখালী, মনখালী ও শাপলাপুর চ্যানেলে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে প্রায় অর্ধশতাধিক মাছ ধরার নৌকা ডুবে যায়। এসময় জেলেরা কোন রকম সাতরিয়ে কুলে উঠতে সক্ষম হলেও মালামাল সহ নৌকা গুলো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। মনখালী ন্থানীয় ট্টলার মালিক মোস্থাক আহমদ বলেন, সাগর উত্তাল হয়ে পড়ার কারনে গভীর সমুদ্র থেকে জেলেরা তড়িগড়ি করে উপকূলের কাছাকাছি নিরাপদ স'ানে চলে আসার  উদ্দেশ্য নিয়ে রওয়ানা হয়ে উপকূলের প্রায় ১ কিলোমিটার অদুরে প্রচন্ড ঢেউয়ের তোড়ে প্রায় অর্ধশতাধিক জেলে নৌকা ডুবে যায়। কূলে ফিরে আসা মাঝি আবু তৈয়ব (৪৫) বলেন, ফিরে আসা জেলে নৌকা গুলোর অধিকাংশতে বিপুল পরিমান বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। ঢেউয়ের তান্ডবে ভারসাম্য রক্ষা করতে না পেরে এসব নৌকা ডুবে যায়।

কোন মন্তব্য নেই: