সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মোবাইলে প্রেম ১৪ দিনের সন্তানকে বিক্রি করে নূপুর উধাও

উখিয়ানিউজ ডেস্ক
মোবাইলে প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হয়ে পালিয়ে বেড়াচ্ছে নূপুর। অবশেষে তার গর্ভজাত ১৪ দিনের সন্তানকে অভাবের তাড়নায় মাত্র ৬ হাজার টাকায় বিক্রি করে নিজেকে লুকিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ায়।
একাধিক সূত্র জানায়, বগুড়া থেকে ট্রাকচালক

এমদাদুল যশোরে ট্রাক নিয়ে গেলে সেখানে মোবাইল ফোনে পরিচয় হয় নূপুর (২০) নামের এক মেয়ের সঙ্গে। মোবাইল ফোনে যোগাযোগের এক পর্যায়ে তারা  একে অপরের প্রেমে পড়ে। ওই সময় এমদাদুল পরিচয় দেয় তার বাসা রাজশাহী শহরে। প্রতারক এমদাদুল তার স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও মিথ্যার আশ্রয় নিয়ে নূপুরকে বিয়ে করে। নূপুরের প্রেমের টানে বাবা-মাকে ছেড়ে এমদাদুলের সঙ্গে বগুড়ায় চলে আসে। এমদাদুল নূপুরকে বগুড়ায় নিয়ে এসে শহরের নাটাইপাড়ায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। অল্প দিনের মধ্যেই ফাঁস হয়ে পড়ে এমদাদুলের প্রতারণার বিষয়টি। নূপুর জেনে যায় এমদাদুলের আরও এক স্ত্রী ও সন্তান রয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে দেখা দেয় মনোমালিন্য। ইতিমধ্যেই নূপুর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিছুদিন পর এমদাদুল নূপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ধীরে ধীরে গর্ভের সন্তানও বড় হতে থাকে। পেটে সন্তান নিয়ে নূপুর শহরে হন্যে হয়ে খোঁজে এমদাদুলকে। কিন্তু এমদাদুলের সঠিক কোন ঠিকানা না থাকায় দেখা মেলেনি তার। শেষ পর্যন্ত অন্যের বাড়িতে ঝি’র কাজ নেয় নূপুর। এক পর্যায়ে গত ১০ই জুলাই ভাড়া বাড়িতে ফুটফুটে এক ছেলে সন্তান জন্ম দেয়। সন্তান জন্ম দিয়ে খুশির বদলে আরও দিশাহারা হয়ে পড়ে নূপুর। সন্তান লালন পালন করবে নাকি নিজের খাবার যোগাড় করবে- এ নিয়ে সে দুশ্চিন্তায় ভেঙ্গে পড়ে। বাড়ির মালিকের ঘরেই খাওয়া-দাওয়া চলে কয়েক দিন। কিন্তু এভাবে আর কত দিন? বাড়ির মালিকের আয়ও সীমিত। তাই অভাব- অনটনে পড়ে বাধ্য হয়ে সন্তান বিক্রির সিদ্ধান্ত নেয় নূপুর। বাড়ির মালিকের সহযোগিতায় খুঁজে পায় পুত্র-সন্তানহীন দিন মজুর মোকছেদকে। আলাপ-আলোচনা চূড়ান্ত করে গত বুধবার সন্ধ্যায় আদরের
সন্তানকে নিয়ে যায়  মোকছেদের বাড়িতে। সেখানে রাত যাপনের পর গত বৃহস্পতিবার স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে মাত্র ৬ হাজার টাকার বিনিময়ে তার সন্তানকে তুলে দেন শহরতলীর পালশা এলাকার মোকছেদের স্ত্রী’র কোলে। এরপর নূপুর আদরের সন্তানকে ফেলে উধাও হয়ে যায়। ঘটনাটি এলাকার মানুষের কাছে বেদনাদায়ক হলেও মোকছেদের স্ত্রী সন্তানটিকে পেয়ে দারুণ খুশি।

কোন মন্তব্য নেই: