|
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জেলায় সৃষ্ট দূর্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে জেলা বিএনপি নেতৃবৃন্দ ২৫ জুলাই দুপুরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার দূর্যোগ কবলিত মানুষের কাছে পিএমখালী নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে চাল বিতরণ করেছেন।
ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা শ্রমিকদলের আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, পি.এম.খালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা শহিদ উল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিন চৌধুরী, আজমল হুদা, জেলা মৎস্যজীবিদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রদরের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেল, পৌরসভা যুবদলের আহবায়ক মোহাং রফিক, যুবদল নেতা শরিফ উদ্দিন বাবুল, ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম, আবদুর রউফ, জহিরুল আলম, আলী আক্কাস পাশা, যুবনেতা নুরুল আলম, মোর্শেদুল ইসলাম শাহীন, মোহাম্মদ আলমগীর, ছাত্রনেতা মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ রিদুয়ান প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন