আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালী পৌরসভার সী-বীচ এলাকায় সাগরে একজনের ভাসমান লাশ পাওয়া গেছে।প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাগেছে গতকাল সন্ধ্যায় জোয়ারের সময় সাগরে লাশটি ভাসমান অবস্থায় জেলেরা দেখতে পেয়ে স্থানীয় মহেশখালী পৌর কাউন্সিলরকে সংবাদ দেয়। কাউন্সিলর মহেশখালী থানাকে অবগত করলে এস আই সেকান্দর মহেশখালী পৌর এলাকার হামিদার দিয়া সী-বী থেকে লাশটি উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসে।এদিকে উদ্ধার কৃত লাশটির সন্ধান পাওয়া গেছে ।উদ্ধার কৃত লাশটি ৩২নং ষ্টেশন রোড,তেজগাওঁ ঢাকার রুহুল আমিনের পুত্র শামসুজ্জামান খান ইহাব(২৪)। সে গত ২০শে জুলাই পরিবারের ১৫ জন সদস্য নিয়ে ককসবাজারে বেড়াতে আসে।ককসবাজার সী-বীচ এর সাগরে গোসল করতে নেমে ৫জন ছাত্র সাগরে ভেসে গেলে ৪ জনকে ইয়াসির লাইফ গার্ড় এর সদস্যরা মমূর্ষ অবস্থায় উদ্ধার করতে পারেল ও শামসুজ্জামান খান ইহাব সাগরে ভেসে গেলে তাকে আর পাওয়া যায়নি । অবশেষে তার লাশ মহেশখালীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।পিতার আবেদনের ভিত্তিতে মহেশখালী থানা বিনা ময়না তদন্তে লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছে বলে থানা সুত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন