সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় উখিয়া উপজেলার একটি মডেল

উখিয়া নিউজ প্রতিবেদক
আবুল কাশেম নুর জাহান চৌধূরী উচ্চ বিদ্যালয় উখিয়া উপজেলার একটি মডেল। পিতার- মাতা স্মৃতি ধরে রাখতে রাজা পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ কামাল চৌধূরী ব্যক্তিগত উদ্যোগে এক একর জমি দান ও একটি ভবন নির্মান করে ১৯৯৩ সালে ১লা জানুয়ারী আবুল কাশেম নুর জাহান চৌধূরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় প্রতিষ্ঠায় শাহ কামাল চৌধুরীকে সহযোগিতা করে উখিয়া টেকনাফের সাবেক  সংসদ সদস্য শাহ জাহান চৌধূরী, উখিয়া উপজেলা চেয়ারম্যান শাহ জালাল চৌধূরী। শুরুতে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৯৯৮ সালে শুরুতে ২৫০ জন ছাত্রছাত্রী ও ৫জন শিক্ষক নিয়ে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীর সংখ্যা ৬ শতাধিক। বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলমগীর কবির । বিদ্যালয়ে বিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা শাখা, মানবিক ও কম্পিউটার বিভাগের ছাত্র/ছাত্রীরা অধ্যয়ন করছে। ১৯৯৮ সালে বিদ্যালয়টি শিক্ষা বোর্ডে অনুমোদন পাওয়ার পর ২০০০ সালে এস এস সি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। ২০০০ সালে বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষার্থী এস এস সি পাস করে। পাসের হার ছিল ৮০%। ২০০৪ সালে পাস করে ২০ জন। ২০০৭ সালে পাস করে ৩০ জন। ২০০৯ সালে পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪৪ জন পাস করে। পাসের হার ছিল ৮৮%। ২০১০ সালে ৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। পাশের হার ছিল ৮৮%। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ১৬জন ছাত্রছাত্রী জুনিয়র বৃত্তি পেয়েছে। এসএসসি পরীক্ষায় ১৬জন ছাত্রছাত্রী এ+ গ্রেড পেয়ে বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির প্রমাণ রেখেছে। বর্তমানে ২ জন মহিলা সহ ১১জন শিক্ষক/শিক্ষিকা কর্মরত রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির জানান, আমাদের বিদ্যালয়ে শিক্ষকরা যথা সময় ছাত্রছাত্রীদের যত্নসহকারে পাঠদান করে। যার ফলে বিদ্যালয়ের পড়ালেখার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দূরদূরান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের আবাসিক ব্যবস্তা থাকার কারণে অভিভাবকরা সহজে ছাত্রছাত্রীদের এ বিদ্যালয়ে ভর্তি করিয়ে নিশ্চিত থাকতে পারে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ কামাল চৌধূরী বলেন, এলাকার গরীব ছাত্রছাত্রীদের যাতে দূরে গিয়ে পড়ালেখা করতে না হয় সে জন্য এলাকাবাসীর চিন্তা করে এই বিদ্যালয়টি এলাকার সচেতন মানুষকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেছি। বর্তমানে উখিয়া উপজেলায় এই বিদ্যালয়টি একটি মডেল। যেখানে কোন রাজনীতি, দলাদলি এবং কোন কোন্দল নেই। সমস্ত শিক্ষক অনেক কষ্ট করে আমাদের ছেলে মেয়েদের পাঠদান করে থাকে। সরকার একটু দৃষ্টি দিলে এই বিদ্যালয়টি আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে।

কোন মন্তব্য নেই: