সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে সিএনজি উল্টে শিশু সহ আহত-৫

উখিয়া নিউজ প্রতিবেদক
উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে অদক্ষ ড্রাইভারের কারণে সিএনজি উল্টে শিশু সহ ৫ যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার ২৫ জুলাই বিকাল ৩ টায় রেজু ব্রীজ সংলগ্ন মাংঘালা পাড়া  এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার গামী সিএনজি মোটর গাড়ী (কক্সবাজার থ-১১-২০১৫) অপর টমটম গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি মোটর গাড়ির চালক সহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহতরা হলো নুরুজ্জামান (৩৫), রুবেল (১০), ছৈয়দ নুর (২৬) আক্কাস (৩০) এবং চালক ইব্রাহিম (২৮)। আহত শিশু রুবেলের অবস্তা আশংকা জনক বলে দায়িত্বরত চিকিৎসক জানান।

কোন মন্তব্য নেই: