সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

চকরিয়া মানিকপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অপচেষ্টা ॥ সর্বস্ব খুইয়ে নিয়েছে সন্ত্রাসীরা

এম. রায়হান চৌধুরী, চকরিয়া: চকরিয়া মানিকপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অপচেষ্টায় ব্যর্থ হয়ে সন্ত্রাসী দল সর্বস্ব খুইয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মানিকপুর ইউনিয়নের চায়নাপাড়া এলাকায়। জানা গেছে, মানিকপুর ইউনিয়নের চায়নাপাড়া এলাকায় গত ১২ জুলাই গভীর রাতে প্রবাসী আজিজুর রহমানের বাড়িতে একই এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র জুবাইরুল ইসলাম (৩৪)
ঘরের দরজা ভেঙ্গে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রবাসী’র স্ত্রী সেতারা বেগম (২৮) কে জোরপূর্বক ধর্ষণের অপচেষ্টা চালায়। এতে সে ব্যর্থ হলে ওই জুবাইরুল এলাকার উñৃংখল যুবক জাবেদ (২৪), জুনাইদ (৩২), আবদু সালাম (২৮), মোঃ হারুন (২৫) সহ ১০/১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী দল পূণরায় ওই বাড়িতে হানা দিয়ে ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। এসময় সেতারা বেগমের শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী দল লুটে নেয়া লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এদিকে প্রবাসীর স্ত্রী সেতারা বেগম বাদী হয়ে ১৩ জুলাই উল্লেখিত সন্ত্রাসীদের আসামী করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে বলে জানা যায়।

কোন মন্তব্য নেই: