সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌডাকাতি॥ আহত ৩॥ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট


সুমন রায়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহি ট্রলারে দুধর্ষ নৌ-ডাকাতি সংঘটিত হয়েছেআজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে
ট্রলারের যাত্রী আনজর আলী (৪৫) জানান, আজ সকাল ৭টার দিকে তাহের পরিবহণের একটি যাত্রীবাহি ট্রলার ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজলোর অরুয়াইল বাজার থেকে আশুগঞ্জ নৌ বন্দর আসার পথে পানিশ্বর নামক স্থানে ট্রলারটি নৌডাকাতের কবলে পরেএসময় ১০-১৫ জনের স্বসস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে পাশ্ববর্তী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালীপুর গ্রামের
কোদালখালী চরে নিয়ে যায়এসময় ডাকাতরা যাত্রীদের উপর এলোপাথারী হামলা চালিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়এসময় ডাকাতদের এলোপাথারী হামলায় ট্রলারের ৩ যাত্রী আহত হয়ট্রলারের যাত্রী ডালিম (২৫) জানান, ডাকাতরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়একই অভিযোগ করেন ট্রলারের অপর যাত্রী মোঃ গোলাপ মিয়া (৪৫)তিনি জানান, ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ডাকাতি চলাকালে যাত্রীদের সুরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ঘটনাস্থলটি আশুগঞ্জ না ভৈরব থানার সীমানায় পরেছে তা খতিয়ে দেখা হচ্ছে

কোন মন্তব্য নেই: