সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

সুমন রায়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 
ব্রাহ্মণবাড়িয়া শহরের ডক্টরস কেয়ার হাসপাতালে সবিতা রানী দাস নামের এক রোগীনীর অপারেশন কালে পেটের ভেতর কেচি রেখে সেলাই করার অভিযোগের প্রেক্ষিতে ঐ ঘটনার ছবি তুলতে গিয়ে ডাক্তারের ক্যাডার বাহিনীর হামলায় উখিয়া নিউজের  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সুমন রায় ও চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান প্রকাশ লাল দাস লাঞ্ছিত হয়েছে। এক পর্যায়ে ডক্টরস কেয়ারের মালিক ডাঃ আবদুল খালেক সুমন রায়ের ক্যামেরা ছিনতায়ের চেষ্টা করে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর থানা পুলিশ এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতগাও গ্রামের সবিতা রানী দাসের বড় ভাই গোপাল দাস অভিযোগ করেন গত প্রায় এক বছর আগে ডক্টরস কেয়ারে সিজারে তার বাচ্চা হয়। সিজারের সময় তার পেটে কেচি রেখে সেলাই করে দেয়া হলে পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার ডক্টরস কেয়ারে সবিতা রানী দাসের দ্বিতীয় বারের মতো অপারেশন করে পেট থেকে কেচি বের করা হয়।

কোন মন্তব্য নেই: