সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ঈদগাঁওতে ভেসে যাওয়া ব্যক্তির খোঁজ এখনো মিলেনি

এস, এম, তারেক ঈদগাঁও:
বৃহত্তর ঈদগাঁওর বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এখনও পোকখালীতে জাপানী অর্থায়নে নির্মিত আঞ্চলিক সড়কের উপর প্রায় ২ ফুট পানি রয়েছে। উঁচু এলাকার পানি নিচু এলাকায় চলে যাওয়ায় বৃহত্তর ঈদগাঁওর ৩০হাজার বাড়ী ঘর ও লোকজন এক প্রকার পানি বন্দী হয়ে আছে। জানা গেছে, মধ্যম পোকখালীর ব্যক্তি মালিকানাধীন মৎস্য প্রজেক্টের পানি চলাচলের পথটি বন্ধ হয়ে গেছে। মধ্যম পোকখালীর ভাঙ্গা দিয়ে যে পরিমাণ বৃষ্টি ও ঢলের পানি ঢুকেছে তা বের হতে না পারায় এলাকায় তিন সহস্রাধিক জনগণকে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় ১৫ কিলোমিটার দূরত্বের আঞ্চলিক মহাসড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সড়কের উভয় পার্শস্থ বাড়ী ঘরের লোকজনকে মারাত্মক দূর্ভোগে পোহাতে হচ্ছে। এছাড়া পশ্চিম পোকখালী মালমুরা পাড়া এলাকায় স্থাপিত বেড়ি বাঁধের কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় উক্ত এলাকার ভূক্তভোগী লোকজনের কষ্টের সীমা নেই। ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোড ও সংলগ্ন জাগির পাড়া সড়কের হাটু পানি এখন বিপদ সীমা অতিক্রম করছে। ফলে লোক ও যান চলাচলে ক্রমান্বয়ে বিঘœ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ঈদগাঁও নদীতে পানি বেড়ে যাওয়ায় বেড়িবাধ না থাকায় খোদাইবাড়ী ও ওয়াহেদর পাড়া এলাকা প্লাবিত হয়ে আছে। এদিকে ঈদগাঁও দরগাহ পাড়া সড়ক বিশাল ভাঙ্গনের ফলে ৬ হাজার লোকের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়ায় এরই সুযোগে ঈদগাঁওর সংর্ঘ বদ্ধ কাঠ চোরাকারবারী চক্রের সদস্যরা ঈদগাঁও নদী পথে আবারো কাঠ পাচার অব্যাহত রেখেছে। তবে সংশ্লিষ্ট এলাকায় অপেক্ষাকৃত উঁচু এলাকার চেয়ে নিচু এলাকায় এখন পানি বেশি হওয়ায় ঐসব এলাকার লোকজনের দূর্দশার অন্ত নেই। পূর্ব গোমাতলী বাইক্যার ছড়া,পূর্ব ও পশ্চিম পোকখালী, সিকদার পাড়া,ছমি উদ্দিন পাড়া, নাইক্ষ্যংদিয়া, পালপাড়া,ইসলামাবদের ওয়াহেদর পাড়া,খোদাইবাড়ী, পুকুরিয়া ঘোনা, মাছুয়াখালী, কালিরছড়া সহ নিচু এলাকায় এখনো বন্যার পানিতে নিমজ্জিত। অপর দিকে ঈদগাঁও দরগাহ পাড়া সড়কে বন্যার পানিতে ভেসে যাওয়া মহিলাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ঝাঁপ দেওয়া সোলতানের এখনো কোন হদিস মেলেনি। তার লাশের খোঁজে তার আত্মীয়স্বজন ও এলাকাবাসী ঈদগাঁও দরগাহ পাড়া বিল থেকে শুরু করে চৌফলদন্ডী খামার পাড়া বিল পর্যন্ত খোঁজে বেড়াচ্ছে। উল্লেখ্য,১০ই নির্বাচনের আগের বন্যায় ঈদগাঁওর বিভিন্ন প্রার্থীরা বন্যা কবলিত লোকজনের খোঁজ খবর নিলেও নির্বাচন পরবর্তী এই বন্যায় ভুক্তভোগীরা তাদের দেখা পাচ্ছেনা। কিন্তু ইসলামাবাদের চেয়ারম্যান নুরুল হক ও মেম্বার মোজাম্মেল হক ওয়াহেদর পাড়া ও খোদাইবাড়ীতে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করছে বলে জানা যায়। ভুক্তভোগীরা শীঘ্রই তাদের এ দুর্দিনে ত্রাণ পাওয়ার আশায় সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই: