সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বর্তমান সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী- ইকবাল সোবহান চৌধুরী



সরওয়ার আজম মানিক:বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী আর তাই সরকার ক্ষমতায় আসার পর তথ্য অধিকার আইন বাস্তবায়ন করেছে। 
তিনি গতকাল দুপুরে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী গতকাল দুপুরে একটি সম্মেলনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসেন। বিমান বন্দরে তাকে স্বাগত জানান কক্সবাজার সাংবদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে হিল ডাউন সাকির্ট হাউজে অনুষ্টিত মতবিনিময় সভায় অংশ নেন,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী,সিনিয়র সহ সভাপতি বিশ্বজিত সেন, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, যুগ্ন সম্পাদক সরওয়ার আজম মানিক,সাংগঠনিক সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল,অর্থ সম্পাদক মোঃ জুনাইদ ও সদস্য তওফিকুল ইসলাম লিপু। 


কোন মন্তব্য নেই: