সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মহেশখালীতে বন্দুকযুদ্ধ : নিহত-১ :গুলিবিদ্ধসহ আহত-২৫ : গ্রেফতার-৩




সিবিএন : মহেশখালীতে এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্র“পের ৩ গন্টা ব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনায় ১ জন নিহত ও গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। তার মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক। পুলিশ এ ঘটনায় গুলিসহ ৩ জন কে গ্রেফতার করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক শিবির ক্যাডার এনাম বাহিনী ও ফেরদাউস বাহিনীর মধ্যে এলাকার আদিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে হোয়ানকের কেরুনতলীর নয়া পাড়া এলাকায় ফেরদাউস গ্র“পের একটি অফিসে হামলা চালায় এনাম বাহিনীর সদস্যরা। এসময় ফেরদাউস বাহিনী ও পাল্টা হামলা চালালে উভয় গ্র“প বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এলাকাবাসী জানায় থেমে থেমে দু’গ্র“পের বন্দুকযুদ্ধ চলে প্রায় ৩ ঘন্টা ধরে। এসময় বন্দুকযুদ্ধে ফেরদাউস গ্র“পের জয়নাল আবেদীন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে নিহত হয়। গুলিবিদ্ধ সহ উভয় গ্র“পের আরো ২৫ জন আহত হয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে রাইফেলের গুলিসহ মহসিন চৌধুরী,কুতুব উদ্দিন ও আবুল হাসেম নামের ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করে বলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন। বন্দুকযুদ্ধে ইউপি সদস্য আবুল হাশেম,জিন্নাত আলী,নুরুল হাশেম,ইমন,সাহাব উদ্দিন,আব্দুল জলিল,নুরু,আমান,আনসার হোসেনও কুতুব উদ্দিন সহ ২৫ জন আহত হয়। তার মধ্যে ৫ জনের অবন্থা আশংকাজনক। আহতদের সদর হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই: