সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় বন বিভাগের জমি দখলের প্রতিযোগিতা

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের জমি দখলের প্রতিযোগিতায় নেমেছে এক শ্রেনী প্রভাবশালী ভূমি দস্যু সিন্ডিকেট। প্রতিদিন শত শত শ্রমিক দিয়ে উপজেলার বিভিন্ন পাহাড়ী এলাকায় মাটি কেটে সমতল ভূমিতে পরিনত করছে। পরে সুযোগ বুঝে উচ্চ মূল্যে তা বিক্রি করার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি উখিয়া বন রেঞ্জের টিএন্ডটিস্থ ডিগ্রী কলেজ সংলগ্ন পূর্ব পার্শ্বে বন বিভাগের জায়গার উপর অবৈধ ভাবে ৫ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি বাড়ি বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে ১২ জুলাই বিকেল ৩ টায় উখিয়া সহকারী বন সংরক্ষক মামুন আল রশিদের নেতৃত্বে ও উখিয়া থানা পুলিশের উপস্থিতে বন কর্মকর্তা কর্মচারীরা অবৈধ ভাবে নির্মাণাধীন আরো কয়েকটি বাড়ি ভেঙ্গে দেয়। জানা যায়, উখিয়া সদর বিটের আওতাধীন বন বিভাগের জায়গায় ১০/১৫ দিন ধরে অবৈধ ভাবে স্থানীয় লম্বাঘোনা গ্রামের আলী চানের পুত্র দুবাই প্রবাসী নুুরুল আমিন প্রায় ২০ শতক জায়গা জবর দখল পূর্বক চারদিকে ইটের বাউন্ডারী দেওয়াল দিয়ে ঘিরে ফেলে এবং উক্ত জায়গায় ৫ তলা বিশিষ্ট বাড়ী নির্মাণ কাজ শুরু করে। এ সংক্রান্ত তথ্য বহুল অবৈধ বাড়ি নির্মাণের ছবি সহ সংবাদ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্ব সহকারে প্রকাশিত হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ে। বিষয়টি কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তার দৃষ্টি আর্কষণ হওয়ায় তিনি অবৈধ ভাবে বন বিভাগের জায়গার উপর বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া বন বিভাগকে নির্দেশ দেন। এ বিষয়ে দুবাই প্রবাসী নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছ থেকে জমি গুলো ক্রয় করেন। বন বিভাগকে তাদের চাহিদা মত মোটা অংকের টাকা না দেয়ায় আমার নির্মাণাধীন বাড়িটি ভেঙ্গে দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই: