শহরের ঝাউতলায় সন্ত্রাসী হামলায় আহত ৬, মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৬ জুলাই সন্ধ্যায়। সন্ত্রীদের হামলায় আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সন্ত্রাসীদের হামলায় আহতরা হলেন, মৃত আলতাজ মিয়ার মেয়ে টিপু সুলতানা, জোবাইদা বেগম, পুত্র মোহাম্মদ ছালামত উল্লাহ খাঁন, কাওছার খাঁন, নুরুল আবছার, ছরওয়ার। ঘটনার সাথে জড়িতরা হলেন, গোমাতলী উত্তর পাড়া এলাকার মান্নান খাঁন, ভূট্টো, আব্দুল্লাহ খাঁন, জিয়াউল করিম মিন্টু, আলমগীর তাজ জনি। আহতদের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদির ধরে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আহতদের সৎ ভাই উপরোক্ত সন্ত্রাসীরা যোগসাজসে তাদের বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা চালিয়ে আসছিল। সে সুযোগে গতকাল উক্ত সন্ত্রাসী ঘরে ঢুকে বাড়িতে থাকা সদস্যদের বেদম প্রহৃর করে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ব্যপারে মৃত আলতাজ মিয়ার স্ত্রী নুর নাহার বেগম বাদী হয়ে মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। যার নং-৯০১০৯। এদিকে সন্ত্রাসীরা আহত পরিবারকে অব্যহৃত ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগকারী সূত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন