সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

নব নিবার্চিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে কুতুপালংয়ে সংবর্ধনা

ওবাইদুল হক আবু চৌধুরী:উখিয়ানিউজ২৪
উখিয়া রাজাপালং ইউনিয়নের নব-নিবার্চিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠান কুতুপালং বাসীর উদ্যোগে গতকাল ১৬ জুলাই বিকাল ৪টায় কুতুপালং প্রাথমিক বিদ্যালয় মাঠে মাষ্টার বাবু রতন বড়-যার সভাপতিত্বে অনুষ্টিত হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজাপালং ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধূরী। রাজাপালং ৯ নং ওয়াডের নব নিবার্চিত মেম্বার আবদুল হক চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.এ্যাডভোকেট ছমি উদ্দীন ,সাবেক মেম্বার মোহাম্মদ আলী কোম্পানি,সাংবাদিক নূরল হক খান,অবসর প্রাপ্ত শিক্ষক বাবু অনঙ্গ বড়ুয়া, প্রবীন আওয়ামীল নেতা আবুল হোসেন সওদাগর,সমুদ্র বার্তা উখিয়া সংবাদদাতা মাহমুদুল হক বাবুল, মাষ্টার খোকন বড়ুয়া,জাফর হাজি, রাজাপালংয়ের নব নির্বাচিত মেম্বার মোঃ সালাহ উদ্দীন, সাবেক মেম্বার নুরুল আলম নুরু ,এবং কুতুপালং ছাত্র সংসদয়ে পক্ষে উপস্থিত ছিলেন: অনলাইন পত্রিকা উখিয়া নিউজের সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী,মাহমুদুল হক, রাশেদুল হক ,খাইরুল হক ,সাইদুল হোছেন,শাহরিয়ার,সজীব বড়ুয়া,আপেল বড়ুয়া, সালাহ উদ্দীন,নুরুল আবছার ,মোঃ সুজন,বাবুল,হামিদুল হক,প্রমুখ,
প্রধান অতিথির বক্তব্য বলেন,, বনজ সম্পদ রক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ,বিদ্যুতায়ন ও রোহিঙ্গা সমস্যা নিরসন করে  রাজাপালং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা হবে । বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে সূখী-সমৃদ্ধ করার জন্য  চাহিদার অতিরিক্ত কাজ করে যাচ্ছে। অচিরই রাজাপালং ইউনিয়নের সমস্ত চাহিদা পূরণ করতে পারব বলে আশাবাদী। তিনি এলাকায় যারা অপরাধ কর্মকান্ডে জড়িত তাদেরকে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, সমস্ত অপরাধ ত্যাগ করে কর্মসংস্থানের দিকে  এগিয়ে এসে নিজেদের স্বাবলম্বি করার আহবান জানান। এবং আমি শপত গ্রহন করার পর থেকে জন্ম নিব্ধন ও চেয়ারম্যান সার্টিফিকেটয়ের জন্য টাকা নেওয়া হবে না বলে ঘোষনা দেন ।

কোন মন্তব্য নেই: