|
বান্দরবানের লামায় নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক স্কুল প্রোগ্রাম, গণসংগীত ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এনজিও ফোরামের সহযোগীতায় এন.জেড. একতা মহিলা সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি ম্যানেজড্ ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার গজালিয়ায় এর আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে রোববার গজালিয়া জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন গজালিয়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ফোরামের রাঙ্গামাটি ইউনিট অফিসার মোঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন একতা মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা শাহ আলম। সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন কমিউনিটি অর্গানাইজার মোঃ আব্দুস ছালাম। আলোচনা সভা শেষে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে সাবান বিতরণ করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত র্যালী গজালিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কর্মসূচীর আওতায় দরদরি শিল্প গোষ্ঠীর পরিবেশনায় গজালিয়া বাজার এলাকায় পরিবেশিত হয় নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক গণসঙ্গীত।
উল্লেখ্য, এন.জেড.একতা মহিলা সমিতি লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে অক্টোবর ০৯ হতে এন.জিও ফোরামের সহযোগীতায় কমিউনিটি ম্যানেজড্ ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলে এ যাবৎ ১২টি গভীর নলকূপ (ডি.এস.পি.), ১৮টি অগভীর নলকূপ (স্যালো) এবং ৫টি রিংওয়েল স্থাপন করা হয়। বিতরণ করা হয় ৪৬ সেট পরাষ্টিক রিং-স্লাব এবং ৫২সেট আরসিসি রিং-স্লাব। এছাড়া, সচেতনতা বিষয়ক নিয়মিত বাস্তবায়নাধীন কর্মসূচীর মধ্যে রয়েছে স্কুল-ওয়াটসান প্রোগ্রাম, গণসংগীত, র্যালী, মহিলা/ পুুরুষ সমন্বয়ে সভা, গণ্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে সভা ইত্যাদি।
ফটোক্যাপশন ঃ লামায় নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক স্কুল প্রোগ্রামের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি রাঙ্গামাটি ইউনিট অফিসার মোঃ সারোয়ার হোসেন। ছবি- লামা প্রতিনিধি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন