সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে ৯৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

উখিয়ানিউজ২৪
টেকনাফে ৯৮২ পিস ইয়াবাসহ মো. এনামুল হক নামে এক যুবক আটক করেছে বিজিবি। আজ রোববার সকালে দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সকাল ৯টায় দমদমিয়া বিজিবি চেকপোস্টে হ্নীলাগামী মোটরসাইকেল আরোহী এনামুলের দেহে তল্লাশি চালিয়ে ৯৮২ পিস ইয়াবা

পাওয়া গেলে তাকে আটক করা হয়। আটক এনামুল পৌর এলাকার কায়ুকখালী পাড়া গ্রামের  মো. হোসেনের পূত্র।
এ বাপারে বিজিবি বাদী হয়ে মাদক আইনে টেকনাফ থানায় মামলা রুজু করেছে। ৪২ ব্যাটলিয়ন বিজিবি উপ-অধিনায়ক মেজর মনজুরে খোদা এর সত্যতা নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই: