সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

নারীদের প্রেরনার উৎস ছিলেন শারমিনা রেসমিন- সাংসদ লুৎফুর রহমান কাজল



 সোয়েব সাঈদ
রামু কলেজের অকাল প্রয়াত অধ্যক্ষ শারমিনা আফরোজ রেসমিন ছিলেন অত্যন্ত সৎ ও ব্যক্তিত্ববান মানুষ। তিনি সততার কারনে কলেজের প্রভাষক থেকে অধ্যক্ষ পদে উন্নিত হয়েছিলেন। শারমিনা রেসমিন শিক্ষক হলেও নিজেকে শিক্ষার পাশাপাশি কক্সবাজারের পরিবেশ বাচাঁও আন্দোলন, রোটারী ক্লাব, রেড ক্রিসেন্ট, বাঁকখালী রক্ষা ও নারীর অধিকার আদায়সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনে অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। এছাড়া তিনি নিজ উদ্যোগে জেলার অবহেলিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব দুর করতে নলকুপ স্থাপন, গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সামাজিক পেশায় জড়িয়ে কক্সবাজারে একজন মহিয়সী নারী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। গতকাল ১৬ জুলাই রামু কলেজ পরিবার আয়োজিত শোক সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজামুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, রামু-কক্সবাজার আসনের জাতীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান কাজল। তিনি বলেন, নারীদের প্রেরনার উৎস ছিলেন শারমিনা রেসমনি। তাঁর অবদান এ অঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজ পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আবুল মনসুর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, কলেজ পরিচালনা কমিটির সদস্য ছৈয়দ আলম সওদাগর,রমিজ আহমদ, সিরাজুল হক, রামু উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী, মোঃ ফেরদৌস। রামু কলেজের অধ্যাপক আব্দুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, মরহুমার বড় ভাই ও রামু কলেজের অধ্যাপক দিলওয়ারুল আলম চৌধুরী, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক ইজত উল্লাহ, নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম ডিগ্রী কলেজের অধ্যাপক নীলোৎপল বড়–য়া, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম,কলেজের ছাত্র সিরাজুল হক ও আরিফুর রশিদ। শোক সভা শেষে অধ্যাপক মনির আহমদের মোনাজাত পরিচালনায় উপস্থিত অতিথি,শিক্ষক,ছাত্র-ছাত্রীরা মরহুম অধ্যক্ষ শারমিনা আফরোজ রেসমিনের রুহের মাগফেরাত কামনা করেন। 

ছবির ক্যাপশন- রামু কলেজে প্রয়াত অধ্যক্ষ শারমিনা আফরোজ রেসমিন স্মরণে আয়োজিত শোক সভায় সাংসদ লুৎফুর রহমান কাজল সহ অতিথিবৃন্দ।


কোন মন্তব্য নেই: